আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা ‘তুরস্কের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ’ লাখাইয়ে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচী। গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্রসহ মিছিল-সমাবেশ নিষিদ্ধ রংপুরে এইচবিসি ডেভেলপমেন্ট সোসাইটির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝিনাইগাতীর দুপুরিয়ায় র‍্যালি ও বৃক্ষচারা বিতরণ শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নালিতাবাড়ীর রূপনারায়ণকুড়া ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কারিতাসের আয়োজনে ঝিনাইগাতীতে র‍্যালি, আলোচনা সভা ও নাটক প্রদর্শনী ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ‎বিষ, প্লাস্টিক ও শিল্পবর্জ্যের আগ্রাসনে অস্তিত্ব সংকটে সুন্দরবন: বিপন্ন জীববৈচিত্র্য শ্রীবরদীতে জুলুঙ্গা রজনীগন্ধা সংলাপ ফোরামে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন

১৫ বছরেও বেরোবিতে হয়নি অডিটোরিয়াম; সাংস্কৃতিক অনুষ্ঠান হয় লাইব্রেরির পাশে

ইবতেশাম রহমান - রিপোর্টার

প্রকাশের সময়: 27-02-2024 04:30:07 pm

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পথচলা ১৫ বছরের হলেও এখনো হয়নি কোনো অডিটোরিয়াম। ক্যাম্পাসের বেশিরভাগ সাংস্কৃতিক অনুষ্ঠান করতে হয় লাইব্রেরি থেকে  ১০০ মিটার দুরত্বে অবস্থিত ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে। 

এতে করে অনুষ্ঠান চলাকালীন সময়ে বাদ্যযন্ত্রের উচ্চশব্দে শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটে। এতে হলের শিক্ষার্থীদেরও পোহাতে হয় চরম ভোগান্তি। 


৭৫ একর এর এই শিক্ষাপ্রতিষ্ঠানে বিভাগ রয়েছে ২২টি। মাসব্যাপী কোনো না কোনো অনুষ্ঠান তাই লেগেই থাকে। বিভিন্ন অনুষ্ঠান পালনের অতিরিক্ত চাপ সামলাতে ক্যাফেটেরিয়ার সামনে তা আয়োজন করতে হয়। এতে অসুবিধার সম্মুখীন হোন হলের শিক্ষার্থী ও লাইব্রেরিতে পড়ুয়া শিক্ষার্থীরা। সেদিন হলের শিক্ষার্থীদের সারা সন্ধ্যা যায় কোলাহলময়। 


 দ্রুত অডিটোরিয়াম নির্মাণের দাবি জানান সাধারণ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিশৃঙ্খল পরিকল্পনার কড়া সমালোচনাও করতে দেখা যায় কাউকে। 


পাবলিক এডমিনিস্ট্রেশন বিভাগের ১১ তম ব্যাচের শিক্ষার্থী রিফাত হোসেন বলেন, "সকাল থেকে ছেলেমেয়েদের চিল্লাচিল্লিতে আমাদের ঘুম ভাঙ্গে। সারাদিন জুড়ে থেমে থেমে আওয়াজ আসতেই থাকে। আমাদের পড়তে অসুবিধে হয়।"


একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের ১৩ তম ব্যাচের শিক্ষার্থী মেহরাব সিয়াম বলেন, "প্রশাসনের এমন অব্যবস্থাপনা দুঃখজনক। তারা শুধু নিজেদের প্রয়োজনে নতুন নিয়ম বানায়। এবং তা সাধারণ শিক্ষার্থীদের উপর চাপিয়ে দেয়।"


বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জনাব শরিফুল ইসলাম জানান, "আমরা বহিরাঙ্গন বিভাগের সাথে আলোচনা করছি। বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের অনুষ্ঠান দ্রুত ক্যাফেটেরিয়া থেকে সরিয়ে স্বারকমাঠে আয়োজনের পরিকল্পনা চলছে।"

আরও খবর



6a0625c810b49-150526014304.webp
দেশের ১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

২১ দিন ২২ ঘন্টা ১৩ মিনিট আগে