শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান

টেকনাফের হ্নীলায় এক কিশোরকে অপহরণ, ৮ লক্ষ টাকা মুক্তিপণ দাবী

কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের মরিচ্যাঘোনা এলাকায় এক কিশোরকে অপহরণ পূর্বক মুক্তিপণ দাবী করছে বলে অভিযোগ উঠেছে।এব্যাপারে টেকনাফ মডেল থানায় অপহৃত কিশোরের পিতা একটি অভিযোগ দায়ের করেছেন।

থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়,গত শনিবার (২৪ ফেব্রুয়ারী) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের ১নং ওয়ার্ড মরিচ্যাঘোনা এলাকার মোহাম্মদ হোছনের ছেলে পারভেজ মোশাররফ (১৫) কে টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানির ছড়া এলাকার হাফেজ আহমদের ছেলে মোঃ সাদেক(১৭) মরিচ্যাঘোনাস্থ নিজ বাড়ী থেকে ডেকে নিয়ে যায়।পরে আরো অপরিচিত ৩/৪ জন লোক মিলে অজ্ঞাতস্থানে বেধে রেখে অপহৃতের মোবাইল ফোন থেকে হাতমুখ বাধা অবস্থায় নানা অসঙ্গতিপূর্ণ ছবি পরিবারের কাছে পাঠিয়ে ৮ লক্ষ টাকা মুক্তিপন দাবী করেছে বলে ভিকটিমের বাবা মামলার বাদী মোহাম্মদ হোছন এই প্রতিবেদককে জানিয়েছেন।

তিনি আরো জানান আমার ছেলে ৩/৪ দিন ধরে ফেরত না আসায় আমি আমার ছেলের মোবাইল নম্বরে(০১৮৪৫৫৫৯৪২২) একাধিকবার ফোন করলে প্রথমে মোবাইল বন্ধ পাওয়া যায়।পরে তার মোবাইল থেকে হাত,পা,মুখ বাধা অবস্থায় নানা অসঙ্গতিপূর্ণ ছবি পাঠিয়ে ৮ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করছে বলে জানায়। চাহিদামত টাকা না দিলে মেরে ফেলে লাশ গুম করার হুমকিও প্রদান করেন।


উল্লেখ্য,ভিকটিম পারভেজ মোশাররফের সাথে বিবাদী সাদেকের দীর্ঘ ৪/৫ বছর পূর্ব থেকে বঙ্গোপসাগরে একসাথে মাছ মারার সুবাদে সম্পর্ক ছিল। এরই সূত্রধরে গত ২৪ ফেব্রুয়ারী বিকালের দিকে সাদেক হঠাৎ আমার বাড়ীতে এসে আমার ছেলে পারভেজ মোশাররফকে কথা আছে বলে ডেকে নিয়ে যায়। তখন থেকে অধ্যাবদি পর্যন্ত আমার ছেলে পারভেজ মোশাররফ ফেরত না আসায় থানায় একটি অভিযোগ দায়ের করি।


এ ব্যাপারে টেকনাফ মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ উসমান গনি জানান,এ বিষয়টি আমলে নিয়ে উদ্ধার কাজ পরিচালনা করবেন বলে জানিয়েছেন তিনি।


Tag
আরও খবর