দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন ইসলামপুরে জুয়া প্রতিরোধের নতুন আইনে প্রথম মামলায় দুই যুবক কারাগারে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে পীরগাছায় ইসলামী আন্দোলনের দোয়া মাহফিল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে রচনা, চিত্রাঙ্কন, আলোচনা সভাসহ নানা আয়োজন জুলাই গণঅভ্যুত্থান দিবসে লালপুরে জামায়াতের গণমিছিল, জুলাই সনদ বাস্তবায়নের দাবি বিগত সরকারের অব্যবস্থাপনার কারণেই জ্বালানি সংকট: বাণিজ্যমন্ত্রী যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয় ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পবিপ্রবিতে প্রদর্শনী বিতর্ক অনুষ্ঠিত দেশে আরো একটি বিপ্লব আসন্ন জামায়াত আমীর জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে খেলাফত মজলিসের গণমিছিল ও সমাবেশ জাবিপ্রবিতে জুলাই-বিরোধী শিক্ষক ও কর্মকর্তাদের কর্মকাণ্ড কর্মকাণ্ড তুলে ধরে ছাত্রশিবিরের ফেস্টুন নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার-১ রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজে '৩৬ শে জুলাই গণঅভ্যুত্থান দিবস' পালিত জয়পুরহাটে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৩ লালপুরে সড়ক দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু , আহত ২ ঝিনাইগাতীতে মোবাইল কোর্টে তিন প্রতিষ্ঠানে সোয়া লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে হাজী সোনা মিয়া সুরজান বিবি আলিয়া মাদ্রাসায় গণ-অভ্যুত্থান দিবস পালিত *র‍্যাব-১৫ এর শ্বাসরুদ্ধকর অভিযানে অপহরণের শিকার ০৩ ভিকটিম উদ্ধার; অপহরণচক্রের সদস্য গ্রেফতার।* প্রতিপক্ষের ষড়যন্ত্র স্থানীয় নেতৃত্বের কোন্দলের শিকার বিএনপির ত্যাগী ও তৃণমূলের জনপ্রিয় কাজী সোহেল

চিলমারীতে নদী ভাঙ্গন ঠেকাতে, স্থানীয় জনগণের উদ্যোগে বাঁধ নির্মানের কাজ শুরু

চিলমারীঃ নদী ভাঙ্গন ঠেকাতে, স্থানীয় জনগণের উদ্যোগে বাঁধ নির্মানের কাজ শুরু
হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে চিলমারী ইউনিয়নকে নদী ভাঙ্গনের হাত থেকে ঠেকাতে, গাছের পাইলিং এর মাধ্যমে বাঁধ নির্মানের কাজ শুরু করেছেন স্থানীয় জনগণ। ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলামের উদ্যোগে এলাকাবাসী ও ইউনিয়ন পরিষদের সহায়তায় ভাঙ্গন ঠেকাতে, ইউনিয়নের পশ্চিম পাশে প্রায় ৩কি: মি: এলাকা জুড়ে চলছে গাছের পাইলিং এর মাধ্যমে বাঁধ নির্মানের কাজ। আশার আলো দেখতে শুরু করেছেন এলাকাবাসী। সরকারের কাছে সাহায্যসহ ভাঙ্গন থেকে বাঁচার জন্য দাবি জানান স্থানীয় জনগণরা। 
জানা গেছে, জলবায়ু পরিবর্তনের কারনে সারা বছর ভাঙ্গছে নদী, পরিবর্তন হচ্ছে নদীর গতিপথ। ফলে প্রতি বছর হাজার হাজার একর জমি নদীর গর্ভে বিলিন হয়ে যাচ্ছে। ভাঙ্গনে বাড়ি-ঘর, জমি-জমা সব হারিয়ে নিঃস্ব হচ্ছে শতশত পরিবার। এমন কি ভাঙ্গন থেকে রক্ষা পাচ্ছে না, চিলমারী উপজেলার চিলমারী ইউনিয়ন ও। দীর্ঘদিন ধরে নদী ভাঙ্গণ হলেও ভাঙ্গন ঠেকাতে তেমন কোন কাজ হয়নি, কাজ না হওয়ায় এই ইউনিয়নের চেয়ারম্যান এলাকাবাসীর নিকট সহযোগিতা চেয়েছেন। এলাকাবাসীরা শ্রম ও অর্থ দিয়ে সহযোগিতার আশ্বাস দেন। আর ভাঙ্গণ ঠেকানোর কাজ শুরু হওয়ায়, অনেক খুশি হয়েছেন নদী ভাঙ্গন কবলিত এলাকার জনগণ। উক্ত ইউনিয়নের বাসিন্দা মাইদুল ইসলাম বলেন, আমরা নদী ভাঙ্গনের কারনে অনেকই একে বারে নিঃস্ব হয়েছি। সরকারি ভাবে নদী ভাঙ্গন ঠেকাতে কোন কাজ না হওয়ায়, আমরা এলাকার জনগণ এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিজ উদ্যোগে নদী ভাঙ্গন ঠেকাতে কাজ করায় আমরা অনেক খুশি হয়েছি। কারমাইকেল কলেজের সাবেক শিক্ষার্থী রোকেয়া ইসলাম বলেন, বেম্বু বান্ডেলিং প্রযুক্তি ব্যবহার করে এই নদী ভাঙ্গন ঠেকাতে বাঁধ তৈরী করা হচ্ছে। আমার বিশ্বাস বেম্বু বান্ডেলিং প্রযুক্তি ব্যাপক ভাবে সফল হবে। এই প্রযুক্তি ব্যবহার করে স্বল্পব্যায়ে নদী ভাঙ্গণ ঠেকাতে সফল হবে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম বলেন, নদী ভাঙ্গনের কারনে আমার ইউনিয়নের হাজার হাজার পরিবার জেলার বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। এখন ও ৪টি ওয়ার্ড নদী ভাঙ্গনের ঝুকিতে আছে। বাঁধ নির্মাণ সম্পূর্ণ হলে আমার ইউনিয়নসহ পাশ্ববর্তী অষ্টমীরচর ইউনিয়নের ৭/৮হাজার পরিবারসহ শিক্ষা প্রতিষ্ঠান, কমিউনিটি ক্লিনিক, ভূমি অফিসসহ বিভিন্ন স্থাপনা নদী ভাঙ্গণ থেকে রক্ষা পাবে। আমার জন্মস্থান এটা, আমি চেষ্টা করব চরাঞ্চলের মানুষের সব ধরনের সমস্যা সমাধানে তাদের পাশে থাকতে। অবহেলিত চিলমারী ইউনিয়নের পশ্চিম তীরে বাঁধ নির্মাণ কাজ সম্পন্ন হলে নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষা পাবে ২টি কমিউনিটি ক্লিনিক, ৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১টি জুনিয়র হাই স্কুল, মসজিদ ও মাদ্রাসাসহ কয়েক হাজার বসতবাড়ি এবং হাজার হাজার একর ফসলী জমি। দীর্ঘ ২৫ বছর এই ইউনিয়ন এবং পাশ্ববর্তী অষ্টমীরচর ইউনিয়নের প্রায় ৮ হাজার পরিবার একই সঙ্গে বসবাস করে আসছেন। কিন্তু গত বছরের বন্যায় চিলমারী ইউনিয়নের পশ্চিম তীরের প্রায় ১ হাজার একর আবাদি জমি ও প্রায় ২শতাধিক পরিবারের বসতভিটা নদী গর্ভে বিলিন হয়ে গেছে। বসতভিটা এবং আবাদি জমি হারিয়ে অসহায় হয়ে পড়েছেন পরিবার গুলো। অবশেষে ইউপি চেয়ারম্যানের উদ্যোগে এলাকাবাসী ও ইউনিয়ন পরিষদের সহযোগীতায় ভাঙ্গন ঠেকাতে, গাছের পাইলিং এর মাধ্যমে বাঁধ নির্মানের কাজ শুরু হওয়ায় আশার আলো দেখছেন এলাকাবাসী। এর আগে শুক্রবার কাজের উদ্বোধন করা হয়েছে, এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রুকুনুজ্জামান শাহিন, ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান আজাদ জামান, মহিলা ভাইস চেয়ারম্যান আছমা বেগম, থানাহাট ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মিলন, চিলমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবু হোসাইন সিদ্দিক রানা, ইউনিয়ন পরিষদের সকল  সদস্যসহ স্থানীয় অনেক জনগণ উপস্থিত ছিলেন।

আরও খবর