নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২ দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২ জয়পুরহাটে ১ম কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা অনুষ্ঠিত সুন্দরগঞ্জে তিন ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক। সেনবাগ থানার ওসি দাওয়াত খাওয়ার ঘটনায় প্রত্যাহার কুতু্বদিয়ায় ১২ ঘন্টা পর বিদ্যুতের হাসি শীঘ্রয় শুরু হচ্ছে কুতু্বদিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ কাজ

উপকূলে ৫৬৬ ডিম দিয়ে সাগরে ফিরেছে ৫টি মা কচ্ছপ

কক্সবাজার সমুদ্রসৈকতে একের পর এক মা কচ্ছপের মৃত্যুর মিছিলের মধ্যে সুখবর দিয়েছেন বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউট (বোরি)। প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা মো. তরিকুল ইসলাম জানিয়েছেন, সোমবার অন্তত পাঁচটি মা কাছিম উপকূলে ডিম পেড়ে সমুদ্রে ফিরে গেছে।


সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তরিকুল ইসলামের দেওয়া তথ্যমতে, ভোরে সোনারপাড়া সৈকতের রেজুখাল মোহনার বালিয়াড়িতে একটি অলিভ রিডলি মা কাছিম ১০১টি ডিম পেড়ে সমুদ্রে ফিরে যেতে সক্ষম হয়েছে। এ ছাড়া শামলাপুর দুটি কাছিম থেকে ২৪০টি, মাথাভাঙ্গা একটি কাছিম থেকে ১১৫টি, উত্তর শীলখালী একটি কাছিম থেকে ১১০টিসহ মোট পাঁচটি কাছিম থেকে ৫৬৬টি ডিম সংরক্ষণ করা হয়েছে।


তিনি আরও জানান, এখন মা কচ্ছপের প্রজনন মৌসুম। নভেম্বর থেকে মার্চ পর্যন্ত মা কচ্ছপ উপকূলে এসে ডিম দেয়। কোডেক-ন্যাচার অ্যান্ড লাইফ প্রজেক্টের অধীনে এসব ডিম সংগ্রহ, বাচ্চা ফুটানো এবং সাগরে ছেড়ে দেওয়ার কাজটি করা হয়ে থাকে। একই দিনে পাঁচটি কচ্ছপের ৫৬৬টি ডিম সংগ্রহ নিশ্চয় বড় সুখবর।


কক্সবাজার সমুদ্রসৈকতে জানুয়ারি থেকে এ পর্যন্ত ভেসে এসেছে ১০৩টি মৃত মা কচ্ছপ। এর মধ্যে ১১ দিনে পাওয়া গেছে ৫৯টি মৃত মা কচ্ছপ। যার মধ্যে ৭ শতাধিক ডিমও সংগ্রহ করা গেছে।


বৈজ্ঞানিক কর্মকর্তা মো. তরিকুল ইসলাম জানান, প্রতিটি কচ্ছপই জালের সুতোয় পেছানো এবং আঘাতপ্রাপ্ত ছিল। উপকূলে ডিম দিতে আসার সময় জেলেদের ফেলে দেওয়া জাল, রশিতে পেছিয়ে আঘাতপ্রাপ্ত হয়ে এসব কচ্ছপের মৃত হয়েছে।

Tag
আরও খবর