দুর্ভোগ কমাতে মৌতলায় ২০ শয্যার হাসপাতাল চান এলাকাবাসী আরাফাত রহমান কোকোর স্মরণে কৃষ্ণনগরে জমজমাট ফুটবল টুর্নামেন্ট নাগেশ্বরীতে উপজেলা বিএনপির বিশেষ মতবিনিময় সভা: ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান শ্রীমঙ্গল প্রেসক্লাব পরিদর্শন ও ক্লাবের উন্নয়নে ৫০ হাজার টাকার অনুদান দিলেন প্রতিমন্ত্রী শাহে আলম পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধিতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই — প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফর, প্রস্তুতি নিচ্ছে দিল্লি পলাশের ডাঙ্গায় দীর্ঘ দুই বছর পর পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন নন্দীগ্রামে ডা. লিটনের প্রচেষ্টায় স্বাস্থ্যখাত ফিরে পেয়েছে নতুন গতি ইসলামপুর সদর ইউনিয়নে বিএনপি নেতা আবু সাইদের আগাম নির্বাচনী জনসভা আশাশুনির বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, জনভোগান্তি চরম ‎সুন্দরবনে বন্যপ্রাণী শিকার ও বনজ সম্পদ ধ্বংস হ্রাস: জীববৈচিত্র্য রক্ষায় বন বিভাগের নিবিড় পর্যবেক্ষণ শ্রীমঙ্গলে চুরি ও মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত জয়পুরহাটে ৬ শতাধিক সুবিধাবঞ্চিত নারী ও প্রতিবন্ধীর মাঝে গরু বিতরণ বেগমগঞ্জ বন কর্মকর্তা সামছু উদ্দিনের দুর্নীতির তদন্তে দুদক বরিশালের উন্নয়নে পাশে থাকতে চায় নেদারল্যান্ডস রাগ-অভিমান নয়, মানবিকতা ও সৌহার্দ্যই হোক সাংবাদিকতায় পথচলার শক্তি---প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। কমর আলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান নোয়াখালীতে জোড়া খুনের মামলায় একজনের ফাঁসি, দুজন খালাস সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, নোয়াখালীতে সাবেক সেনা-নৌ সদস্যসহ ৭ জন গ্রেপ্তার ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

অভয়নগরে হ্যান্ডলিং শ্রমিক পানিতে পড়ে নিখোঁজ : ১৯ ঘন্টা পর লাশ উদ্ধার


যশোরের অভয়নগরে কার্গো জাহাজ থেকে পন্য আনলোড চলাকালীন সময় হ্যান্ডলিং শ্রমিক মোঃ কাইয়ুম সর্দার(৩৫) নামের এক ব্যক্তি পানিতে পড়ে নিখোঁজ হন। সোমবার দুপুর ২ টা  সময় ১৯ ঘন্টা পর তার লাশ উদ্ধার করা হয়েছে। জানা গেছে,  রবিবার (২৫ ফেব্রয়ারি) রাত ৭ টার সময় উপজেলার মহাকাল মিস্ত্রীপাড়া সংলগ্ন  মেসার্স দেশ ট্রেডিংয়ের ২ নং ঘাটে কাইয়ুম হ্যান্ডলিং শ্রমিক হিসেবে কাজ করছিল। পরে সারের বস্তাসহ পা পিছলে ভৈরব নদীতে পড়ে যান। স্থানীয় শ্রমিকদের সহায়তায় আজ তার লাশ উদ্ধার করা হয়েছে। কাইয়ুম সর্দার উপজেলার শুভরাড়া ইউনিয়নের শুভরাড়া গ্রামের মোঃ শরিয়াতুল্লাহর ছেলে।  নিহতের কাইয়ুমের  স্ত্রী ও এক ছেলে এক মেয়ে সন্তান  রয়েছে। কাইয়ুমের শ্যালক ইয়াছিন মোল্লা জানান, এমভি তিশান কার্গো থেকে টিএসপি সারের বস্তা আনলোডের কাজ করছিলাম।  আমি কাইয়ুম ভাইয়ের পাশে আমার মাথায় ও বস্তা ছিল। আমিও হ্যান্ডলিং শ্রমিক হিসেবে  কাজ করি। এমন সময় কাইয়ুম ভাই মাথায় বস্তাসহ পানিতে পড়ে যায়।আমি ধরতে গিয়েও ব্যর্থ হই । তাৎক্ষণিক উপস্থিত অন্য শ্রমিকেরা তাকে খোঁজার চেষ্টা করেন। কিন্তু সেই থেকে কাইয়ুম ভাইকে খোঁজ করার চেষ্টা করেও পাওয়া সম্ভব হয়নি। আজ ১৯ ঘন্টা পর তার লাশ পাওয়া গেছে। স্বজনদের দাবি, কাইয়ুম এর পরিবার খুবই হতদরিদ্র। তার পিতা মাতা কেউ বেঁচে  নেই। এবং স্ত্রীসহ একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে।  অভয়নগর নওয়াপাড়া হ্যান্ডলিং শ্রমিক  ইউনিয়নের সভাপতি ফাল্গুন মণ্ডল বলেন, মাথায় বস্তাসহ কাইয়ুম  নদীতে পড়ে যায়।  দীর্ঘ ১৯ ঘন্টা পর তার লাশ উদ্ধার করা হয়েছে। এবিষয়ে অভয়নগর থানার এসআই দেলোয়ার বলেন, আমি ঘটনা স্থানে গিয়েছিলাম তথ্য সংগ্রহ করেছি, নিখোঁজ কাইয়ুম অসাবধানতাবশত সারের বস্তা নিয়ে পানিতে পড়ে যায়।  দুপুর ২ টার সময় তার লাশ উদ্ধার করা হয়েছে । 

Tag
আরও খবর