গরমে সুস্থ থাকার উপায়, খাদ্যাভ্যাসে পরিবর্তন নাঙ্গলকোটের নারায়নকোট গ্রামে প্রত্যয় সংগঠনের ১৬তম টিউবওয়েল উদ্বোধন খাগড়াছড়িতে চিরকুট লিখে যুবকের আত্মহত্যা শ্রীমঙ্গল থানার ফেসবুক আইডিতে বিদায়ী অফিসার ইনচার্জের আবেগঘন স্ট্যাটাস বানিয়াচং মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত খলিলুর রহমানকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী ড.খলিলুর রহমান লাখাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ ইটভাটাকে ৬ লক্ষ টাকা জরিমানা। লোকনাথ ব্রহ্মচারীর জীবনাদর্শ থেকে সম্প্রীতি ও মানবসেবার আদর্শ অনুসরণের আহ্বান . -এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের ঝিনাইগাতীতে নিরাপদ সড়ক নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭ মামলায় জরিমানা ৩ হাজার ২০০ টাকা সুস্থধারার তরুণ রাজনীতিবিদ এম. রতন হায়দার: ৮নং আউশনারা ইউনিয়নের উন্নয়ন ও জনসেবায় প্রতিশ্রুতিশীল মুখ পীরগাছায় আলোকিত নাপাইচন্ডির ফ্রি মেডিকেল ক্যাম্পে পাঁচ শতাধিক মানুষের চিকিৎসাসেবা প্রদান সংবাদ প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যে প্রশাসনের পদক্ষেপ: ঝিনাইগাতীর ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জলাবদ্ধতা নিরসনে সরেজমিনে ভারপ্রাপ্ত ইউএনও বগুড়ার আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা ক্ষেতলালে সড়কে খড় শুকানোর দায়ে মোবাইল কোর্ট, ২ জনকে জরিমানা আক্কেলপুরে মাসুম বিল্লাহ হত্যার বিচার দাবিতে আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ বরিশাল শেরেই বাংলা হাসপাতলে চিকিৎসা পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, ক্ষোভে ফুঁসছে স্বজনরা” লাখাইয়ে ৩৭ ঘন্টা পর নিখোঁজ ভারসাম্যহীন ফখরুদ্দিনের লাশ উদ্ধার,গ্রেফতার -০২। নাগেশ্বরী উপজেলা ছাত্রদলকে সুসংগঠিত করে মানবিক রাজনীতি করতে চান আকাশ

প্রয়াত পৌরপিতা আলী আহম্মদ চুনকার মৃত্যুবার্ষিকী পালন

মহান মুক্তিযুদ্ধের সংগঠক, ভাষাসৈনিক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, নারায়ণগঞ্জ জেলা ও শহর আওয়ামী লীগের সভাপতি প্রয়াত পৌরপিতা আলী আহাম্মদ চুনকার ৩৯তম মৃত্যুবার্ষিকীতে নানা আয়োজনের মধ্য দিয়ে শ্রদ্ধার সাথে তাঁকে স্মরণ করেছে নারায়ণগঞ্জবাসী।


তিনি ছিলেন স্বাধীনতার পর নারায়ণগঞ্জ পৌরসভার প্রথম ও পরপর দুইবারের নির্বাচিত চেয়ারম্যান। রবিবার (২৫ ফেব্রুয়ারি) প্রয়াত এই জননেতার স্মরণে ছিল জেলা জুড়ে নানা আয়োজন।


সকালে মৃত্যুবার্ষিকী উপলক্ষে শহরের আলী আহাম্মদ চুনকা ফাউন্ডেশনের উদ্যোগে প্রভাত ফেরি অনুষ্ঠিত হয়। সকাল ৮টায় শহরের আলী আহাম্মদ চুনকা পাঠাগার ও মিলনায়তনের সামনে থেকে প্রভাত ফেরি বের করা হয়।


শহরের বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিন করে মাসদাইর কবরস্থানে আলী আহাম্মদ চুনকার মাজারে গিয়ে প্রভাত ফেরিটি শেষ হয়। এর কিছুক্ষণ পর পৌরপিতা আলী আহাম্মদ চুনকা কবরে শ্রদ্ধা নিবেদন করেন নাসিক মেয়র ও তার বড় কন্যা ডা. সেলিনা হায়াৎ আইভী।


শ্রদ্ধা নিবেদন করেন দুই ছেলে ও অন্যান্য আত্মীয়স্বজন। আওয়ামীলীগ, যুবলীগ, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আলী আহাম্মদ চুনকার মাজারে শ্রদ্ধা নিবেদন করা শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।


কবর জিয়রত ও দোয়া শেষে আলী আহাম্মদ চুনকার বাসভবন খানকায়ে দারুল ইসকে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।


এছাড়া প্লে-পেন ইন্টারন্যাশনাল স্কুল, হোসাইনিয়া মমতাজিয়া চুনকা সুন্নিয়া মাদরাসা, শিশুবাগ বিদ্যালয়  ও আলী আহম্মদ চুনকা বালিকা উচ্চ বিদ্যালয়, কাদেরিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া মাদরাসায় বিশেষ দোয়ার আয়োজন ছিল।


তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়েছে। প্রয়াত এই জননেতার আত্মার মাগফেরাত কামনায় তাঁর জ্যেষ্ঠ কন্যা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের টানা তিনবার নির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

আরও খবর