শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান

টেকনাফে র‌্যাবের পৃথক অভিযানে ৫ আসামি আটক

কক্সবাজারের টেকনাফ সদরের মাঠপাড়া, শালাবাগান রোহিঙ্গা ক্যাম্প এবং উখিয়ার লম্বরীপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত পাঁচজনকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।


এসময় ৩০০ লিটার অকটেন, ১৩৪০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়।


আটককৃতরা হলেন, টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ড মাঠপাড়ার মো. সিরাজ মিয়ার ছেলে নুরুল আলম মাঝি (৩৬), হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের আবু কালামের ছেলে রোহিঙ্গা খুরশিদ আলম (২৪), উখিয়া উপজেলার লম্বরিপাড়া নসরত আলীর ছেলে আব্দুল আলম (৪৮), তুতুর বিলের মৃত রফিক আহাম্মদের ছেলে কামাল উদ্দিন (৪০) ও পিঞ্জিরকুল গ্রামের মৃত মীর কাশেমের ছেলে আমিনুল হক রিদুয়ান (২৮)।


কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।


তিনি জানান, শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে র‌্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানাধীন সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ মাঠপাড়া এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে পার্শ্ববর্তী দেশে অকটেন পাচারকারী অকটেন ভর্তি প্লাস্টিকের ছোট কনটেইনার রেখে পালানোর চেষ্টাকালে নুরুল আলমকে (মাঝি) (৩৬)’ আটক করতে সক্ষম হয়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত পাচারকারীর হেফাজত থেকে সর্বমোট ৩০০ লিটার অকটেন উদ্ধার করা হয়।



এদিকে একইদিনে টেকনাফ থানার মামলা নং ৯৩, তাং ২৪/০৬/২০২২, ধারা-১৮৭৮ সনের অস্ত্র আইনের ১৯ (ক)/১৯ (ঙ) মোতাবেক ওয়ারেন্টভুক্ত আসামী খুরশিদ আলম’কে আটকের লক্ষ্যে র‌্যাব-১৫ ও ১৬ এপিবিএন কর্তৃক শালাবাগান রোহিঙ্গা ক্যাম্প এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে যৌথ আভিযানিক দল ওয়ারেন্টভুক্ত আসামী (রোহিঙ্গা)খুরশিদ আলমকে আটক করতে সক্ষম হয়।


এছাড়া অপরদিকে র‌্যাব-১৫ এর পৃথক আরেকটি অভিযানে ৩ জন মাদক কারবারিকে আটক ও তাদের হেফাজত থেকে সর্বমোট ১৩৪০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৬৪ হাজার টাকা উদ্ধার করা হয়। র‌্যাব-১৫, সিপিএসসি, কক্সবাজার ক্যাম্পের আভিযানিক দল উখিয়া থানাধীন জালিয়াপালং ইউনিয়নের লম্বরিপাড়া এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে মাদক বিরোধী অভিযান পরিচালনার প্রাক্কালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে সু-কৌশলে পালানোর চেষ্টাকালে মাদক কারবারী যথাক্রমে আব্দুল আলম (৪৮), কামাল উদ্দিন (৪০) ও আমিনুল হক রিদুয়ান (২৮) কে উদ্ধারকৃত আলামতসহ আটক করতে সক্ষম হয়।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত নুরুল আলম (মাঝি) বিভিন্ন পেট্রোল পাম্প থেকে পাইকারি দামে অকটেন ক্রয় করে উচ্চ দামে অবৈধভাবে পার্শ্ববর্তী দেশে চোরাইপথে পাচার করতো। এছাড়াও আটককৃত মাদক কারবারিরা দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সাথে জড়িত। তারা পরস্পর যোগসাজসে অবৈধভাবে পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহপূর্বক নিজেদের হেফাজতে মজুদ করে থাকে। পরবর্তীতে মজুদকৃত ইয়াবা আইন-শৃঙ্খলা বাহিনীর আটক এড়াতে বিভিন্ন পন্থা অবলম্বন করে অত্যন্ত কৌশলে কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় বিক্রি করে থাকে বলে জানা যায়।



তিনি আরো জানান, উদ্ধারকৃত আলামতসহ আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag
আরও খবর