মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন

পিলখানা হত্যাকাণ্ডের ১৫তম বার্ষিকী।

Md Nazmul Hasan ( Contributor )

প্রকাশের সময়: 25-02-2024 11:50:41 am

শোকাবহ পিলখানা ট্রাজেডি


১৫ বছর আগে ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি সীমান্তরক্ষী বাহিনী বিডিআরের (বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি) সদর দপ্তর ঢাকার পিলখানায় এক বিদ্রোহ শুরু হয়। যা অবশেষে পরের দিন (২৬ ফেব্রুয়ারি) তৎকালীন সরকার ও বিডিআর বিদ্রোহীদের মধ্যে আলোচনার মাধ্যমে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং গ্রেনেড সমর্পণের মাধ্যমে শেষ হয়। কিন্তু ততক্ষণে তৎকালীন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ ৫৭ জন চৌকস সেনা কর্মকর্তা সর্বমোট ৭৪ জন দেশপ্রেমিক নাগরিককে হারায় বাংলাদেশ।


এই নৃশংস হত্যাকাজের ঘটনায় দুটি মামলা হয়েছিল। এর মধ্যে হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় বিচারিক আদালত ও হাইকোর্ট ইতিমধ্যে রায় দিয়েছেন।


মামলাটি চূড়ান্ত নিষ্পত্তির জন্য এখন আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে। অন্যদিকে বিস্ফোরক আইনে করা মামলায় বিচারিক আদালতে এখনো সাক্ষ্য গ্রহণ চলছে। রাষ্ট্রপক্ষ বলছে, এ মামলায় আরও ২০০ জন সাক্ষীকে বিচারিক আদালতে উপস্থাপন করা হতে পারে। এভাবেই এগিয়ে চলছে এই নৃশংস হত্যাকাণ্ডের বিচারকার্য। 


এই হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশ স্তব্ধ হয়ে যায়। এক অপরিসীম ক্ষতি সাধিত হয় যা কোন কিছুর বিনিময়ে পূরণ করার নয়। ধারণা করা হয় বাংলাদেশ বহু অংশে পিছিয়ে পড়েছে এই পিলখানা ট্রাজেডির জন্য। আজও নিহতদের স্বজনরা সহ পুরো দেশ সেই ঘটনার রেষ বয়ে বেড়াচ্ছে। তাইতো মনের গহীনে প্রতিধ্বনিত হয় হায়দার হোসেনের সেই গান...


"কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে সিক্ত,

কত প্রদীপ শিখা জ্বালালেই জীবন আলোয় উদ্দীপ্ত,

কত ব্যথা বুকে চাপালেই তাকে বলি আমি ধৈর্য,

নির্মমতা কতদূর হলে জাতি হবে নির্লজ্জ।


আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া, করিতে পারিনি চিৎকার।

বুকের ব্যাথা বুকে জমায়ে নিজেকে দিয়েছি ধিক্কার।"


মোঃ নাজমুল হাসান: শিক্ষার্থী, আইন বিভাগ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।


Email: pressnazmulbd@gmail.com

আরও খবর
deshchitro-6aa961a569e89-150926091757.webp
শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয়

২ দিন ১৩ ঘন্টা ৩ মিনিট আগে







deshchitro-6a2c36a763867-120626104111.webp
রামিসা ধর্ষণ মামলার রায় হতে পারে অনুকরণীয়

৯৭ দিন ১১ ঘন্টা ৪০ মিনিট আগে