শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান

বশেমুরবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে মানিক - সাকিব

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 25-02-2024 09:16:11 am


গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের (বশেমুরবিপ্রবি প্রেসক্লাব) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন- ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।


নবনির্বাচিত কমিটিতে দৈনিক সময়ের আলো'র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোঃ মাহবুবুল ইসলাম মানিককে সভাপতি এবং দ্যা ডেইলি মেসেঞ্জারের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শেখ মোঃ মেহেদী হাসান সাকিবকে সাধারণ সম্পাদক করে ১২ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।


রবিবার (২৫ ফেব্রুয়ারি) বশেমুরবিপ্রবি প্রেসক্লাবের সদস্যরা সকাল ১০ থেকে সাড়ে ১১টা পর্যন্ত বশেমুরবিপ্রবি প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে ভোট প্রদান করেন। এসময় ৩৬ জন ভোটারের মধ্যে উপস্থিত ছিলেন ৩০ জন। ভোট গ্রহণ ও গণনা শেষে প্রাপ্ত ফলাফল অনুযায়ী দুপুর ১টায় আগামী এক বছরের জন্য নবগঠিত কমিটির ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ রবিউল ইসলাম, নির্বাচন কমিশনার ও জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক মো. মাহবুবুল আলম এবং নির্বাচন কমিশনার ও বশেমুরবিপ্রবি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা তারিক হাসান লিটু।



নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি সমিরন সাহা (দৈনিক গণকণ্ঠ), যুগ্ম সাধারণ সম্পাদক-১ আতিক ফয়সাল (দৈনিক ঢাকা প্রতিদিন ) ও যুগ্ন সাধারণ সম্পাদক-২ তানিম কাজী শুভ (আরটিভি অনলাইন), সাংগঠনিক সম্পাদক সজিবুর রহমান (দৈনিক নয়া দিগন্ত), কোষাধ্যক্ষ পদে সমান সংখ্যক ভোট পাওয়ায় প্রথম ৬ মাস হাবিবুর রহমান আসিফ (ডেইলি বাংলাদেশ মোমেন্টস) এবং দ্বিতীয় ৬ মাস আলী হাসান রিয়ন (এশিয়ান টিভি অনলাইন) দায়িত্ব পালন করবেন, দপ্তর সম্পাদক শেখ রাসেল (দৈনিক সংবাদ) এবং প্রচার সম্পাদক মাসুদ রানা (দৈনিক তৃতীয় মাত্রা)।


এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মোশারফ হোসেন লিমন (দৈনিক দেশের কন্ঠ) ও রেজওয়ানুল ইসলাম (দৈনিক আমাদের বার্তা)।


উল্লেখ্য, ২০২৪-২৫ কার্যবর্ষের উপদেষ্টা হিসেবে সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক আর এস মাহমুদ হাসান (দৈনিক ইত্তেফাক) দায়িত্ব পালন করবেন।

আরও খবর