শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান

আম গাছে আগুনের তাপ লাগায় দিনমজুরকে পিটিয়ে হত্যা, সড়কে লাশ রেখে বিচার দাবি

কক্সবাজারের টেকনাফ হোয়াইক্ষ্যং এলাকায় আম গাছে আগুনের তাপ লাগায় রড ও লাঠি দিয়ে পিটিয়ে গোলাম আকবর (৪০) নামে এক দিনমজুরকে হত্যার অভিযোগ উঠেছে।এ হত্যাকাণ্ডের বিচার চেয়ে সড়কে নিহত ব্যক্তির লাশ রেখে মানববন্ধন করেছেন এলাকাবাসী।


নিহত গোলাম আকবর লালু টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ডের লম্বাবিল তেচ্ছিব্রিজ এলাকার নুর আহমেদ নুরুর ছেলে।


পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, সোমবার (১৯ ফেব্রুয়ারি) নিহত গোলাম আকবরের স্ত্রী বসতভিটা পরিষ্কার করে মলয়ায় আগুন দেন। আগুনে পার্শ্ববর্তী ঘরের নজির আহমেদের আম গাছে আগুনের তাপ লাগে। এতে ক্ষিপ্ত হয়ে নজির আহমদ গোলাম আকবরকে দোকান থেকে ডেকে নিয়ে নুর আহমেদ, সোলতান আহমেদ, আবছার কবির আকাশসহ ৭-৮জনে বেদম মারধর করেন। স্বামীকে উদ্ধার করতে গেলে স্ত্রী মারধরের শিকার হন। পরে স্থানীয়রা আহত অবস্থাতে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে ৫ দিন চিকিৎসাধীন থেকে শুক্রবার সকালে মারা যান।


গোলাম আকবর হত্যার বিচারের দাবিতে তাঁর লাশ সড়কে রেখে প্রায় আধা কিলোমিটারজুড়ে শত শত গ্রামবাসী মানববন্ধন করেন। এ কর্মসূচিতে অংশ নেওয়া লোকজনের হাতে ‘গোলাম আকবর হত্যার বিচার চাই, হত্যাকারীদের ফাঁসি চাই’ লেখা প্ল্যাকার্ড ছিল। এর আগে গতকাল সন্ধ্যার কক্সবাজার সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে গোলাম আকবরের লাশ তাঁর বাড়িতে নিয়ে আসা হয়।



মানববন্ধনে অংশ নেওয়া ছোট ভাই শাহ আলম বলেন ‘আম গাছে সামান্য তাপ লাগার কারণে আমার ভাইকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তারা বড় লোক,আমরা দিনমজুর মানুষ। এই দেশে আমাদের বিচার পাওয়া কঠিন, তাই বাধ্য হয়ে সড়কে আসলাম। ’


মানববন্ধনে অংশ নেওয়া খোরশেদ আলম বলেন, ‘নির্দয়ভাবে দিনমজুর গোলাম আকবরকে হত্যা করা হয়েছে। নৃশংস এ হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’


মানববন্ধনে অংশ নেওয়া আলমগীর বলেন, ‘মামলা হওয়ার পর অনেক সময় অতিবাহিত হয়েছে। এ সময়ের মধ্যে পুলিশ চাইলে আসামিদের গ্রেপ্তার করতে পারত। আসামিরা এখনো ধরা পড়েনি। আমরা দ্রুত আসামিদের গ্রেপ্তার চাই।’


নিহত গোলাম আকবরের ৭ বছরের কন্যা রায়সা মণি বলেন, ‘আমার আব্বা ঘুম থেকে উঠে না কেন? ডাকলেও সাড়া দিচ্ছে না। আব্বাকে ওরা মারছে তাই রাগ করে ঘুমিয়ে আছে মনে হয়। আমার আব্বাকে যারা মারধর করছে তাদের বিচার চাই।’


এই বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওসমান গনী বলেন, এখনো আমরা থানায় অভিযোগ পাইনি। তারপর আমরা আসামিদের আটকের অভিযান চালিয়ে যাচ্ছি।

Tag
আরও খবর