নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২ দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২ জয়পুরহাটে ১ম কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা অনুষ্ঠিত সুন্দরগঞ্জে তিন ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক। সেনবাগ থানার ওসি দাওয়াত খাওয়ার ঘটনায় প্রত্যাহার কুতু্বদিয়ায় ১২ ঘন্টা পর বিদ্যুতের হাসি শীঘ্রয় শুরু হচ্ছে কুতু্বদিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ কাজ

রঙে নির্ধারিত পরিমাণের বেশি সিসা পেলে বিক্রি নিষিদ্ধ: শিল্পমন্ত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 25-02-2024 08:03:39 am

রঙে নির্ধারিত পরিমাণের বেশি সিসা পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। একই সঙ্গে ওই পণ্যের বিক্রি ও বিতরণ নিষিদ্ধ করার নির্দেশ দেয়া হয়েছে বলে জানান তিনি।


২৫ ফেব্রুয়ারি, রবিবার জাতীয় সংসদের অধিবেশনে আওয়ামী লীগের সংসদ সদস্য এম আবদুল লতিফের এক প্রশ্নের লিখিত উত্তরে শিল্পমন্ত্রী এ কথা জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।


শিল্পমন্ত্রী বলেন, বাংলাদেশ ন্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ জাতীয় মান প্রণয়নকারী ও মাননিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান। সরকার এসআরও জারির মাধ্যমে এ যাবৎ ২৭৩টি পণ্যকে বিএসটিআই’র বাধ্যতামূলক সিএম লাইসেন্সের আওতাভুক্ত করেছে। রঙ ওই বাধ্যতামূলক পণ্যের আওতাভুক্ত।


রঙের বাংলাদেশ মান (বিডিএস ১৮২৭) এ লিডের (সিসা) পরিমাণ ৯০ পিপিএম নির্ধারণ করা আছে। এ মান অনুযায়ী পরীক্ষা করে কেবলমাত্র মানসম্মত রঙের অনুকূলে লাইসেন্স দেওয়া হয়। বাজারে বিক্রিত রঙের গুণগতমান বজায় থাকছে কিনা তা মনিটরিং করা হয় এবং খোলাবাজার থেকে রঙের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। পরীক্ষায় রঙের মানে নির্ধারিত পরিমাণের বেশি সিসা পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ওই পণ্যের বিক্রি ও বিতরণ নিষিদ্ধ করার নির্দেশ দেয়া হয়েছে।

Tag
আরও খবর