শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা, সাবেক স্ত্রী-শ্যালিকাসহ গ্রেপ্তার ৩ বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে শমশেরনগর ক্রিকেট একাডেমির উদ্বোধন করলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আশরাফুল ক্ষেতলালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮২ বস্তা সার জব্দ দিনাজপুরে ৪২ বিজিবির অভিযানে ১ লাখ ১৫ হাজার টাকার নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার হাতিয়া গণহত্যা দিবস কে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি নাগেশ্বরী বণিক সমিতির নির্বাচন পরিচালনায় আহ্বায়ক কমিটি গঠন; আহ্বায়ক হলেন তিনবারের সাবেক সভাপতি নূরন নবী দুলাল মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল ১২৫ প্রতিষ্ঠানের ৯ শতাধিক শিক্ষার্থী দুটি পা কেড়ে নিয়েছিল নিষ্ঠুর সড়ক, আজ সেই হাসেম মিয়ার চোখে নতুন বেঁচে থাকার স্বপ্ন গফরগাঁওয়ে অনুসন্ধানী দুই সাংবাদিকের উপর হামলা ‎পবিপ্রবির রিজেন্ট বোর্ডের ৫৯তম সভা অনুষ্ঠিত এগ্রোইকোলজি ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ময়মনসিংহ রেঞ্জে মাসিক অপরাধ পর্যালোচনা সভা: শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন ৯ পুলিশ কর্মকর্তা শেরপুরের খলচান্দা গ্রামে কোচ সম্প্রদায়ের পাশে জেলা প্রশাসক, খাদ্যসামগ্রী ও কম্বল বিতরণ দিনাজপুরে ২৯বিজিবির অভিযানে মাদকসহ আটক ১ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কুলিয়ারচর সরকারি কলেজের প্রভাষক ইসমাইল আহমেদ পানু'র মৃত্যু মানুষ অতীতের ফ্যাসিবাদকে এ দেশে রাজনীতির সুযোগ দেবে না: আইনমন্ত্রী শ্যামনগরে যুবদের জলবায়ু পরিবর্তন ও প্রশমন বিষয়ক প্রশিক্ষণ ময়মনসিংহ সদর পৌর ভূমি অফিসের নায়েবের অপসারণ দাবিতে মানববন্ধন ও ৭ দিনের আলটিমেটাম কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি

নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুন:একত্রীকরণ” শীর্ষক ইউনিয়ন কর্মশালা অনুষ্ঠিত


মাদারীপুর জেলার, শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত কক্ষে বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী) সকাল ১১টায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এর “ইম্প্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা ২) কর্তৃক অনুষ্ঠিত হয় “নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুন:একত্রীকরণ” শীর্ষক ইউনিয়ন কর্মশালা। 

উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন বাঁশকান্দি ইউনিয়ন পরিষদ এর সচিব জনাব দুলাল চন্দ্র মৃধা। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাঁশকান্দি ইউনিয়ন পরিষদ এর সম্মানিত চেয়ারম্যান জনাব মো: আসাদুজ্জামান খোকন। 

কর্মশালায় উপস্থিত ছিলেন বাঁশকান্দি ইউনিয়ন পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, গ্রাম্য পুলিশের সদস্যবৃন্দ, স্থানীয় গণমাধ্যম কর্মী, বিদেশফেরত অভিবাসী, সম্ভাব্য বিদেশগামী, সুশিল সমাজের প্রতিনিধি এবং ব্র‍্যাক কর্মীবৃন্দ।


কর্মশালার শুরুতেই পরিচয় পর্ব এবং ইউনিয়ন কর্মশালার উদ্দেশ্য তুলে ধরেন হাসান আল মামুন, প্রোগ্রাম অর্গানাইজার, ব্র‍্যাক মাইগ্রেশন প্রোগ্রাম, শিবচর উপজেলা। 


উক্ত কর্মশালায় স্বাগত বক্তব্য এবং প্রেজেন্টেশন এর মাধ্যমে নিরাপদ অভিবাসন, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম, “ইম্প্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা ২) প্রকল্পের সার্বিক কার্যক্রম ও পুন:একত্রীকরণ প্রক্রিয়া বিস্তারিতভাবে তুলে ধরেন এমআরএসসি কো-অর্ডিনেটর জয় বনিক, এমআরএসসি মাদারীপুর, ব্র‍্যাক মাইগ্রেশন প্রোগ্রাম। 

উক্ত কর্মশালায় একজন বিদেশ ফেরত নারী অভিবাসী তার প্রতারিত হওয়ার গল্প উপস্থিত সবার মাঝে তুলে ধরেন।

 

প্রধান অতিথি বাঁশকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তার বক্তব্যে তুলে ধরেন, ব্র্যাক বাংলাদেশের সব থেকে বড় উন্নয়ন সংস্থা এবং এই প্রোগ্রামের উদ্দেশ্য মহৎ। প্রকৃত ক্ষতিগ্রস্ত বিদেশ ফেরত অভিবাসী যেন ব্র‍্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এর সহায়তা পায়। উক্ত কর্মশালায় সবাইকে অনুরোধ করেন কর্মশালায় আলোচনা হওয়া বিষয়গুলো সবাইকে জানানোর জন্য এবং ব্র‍্যাক মাইগ্রেশন প্রোগ্রামে এর যে কোন প্রয়োজনে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।


উক্ত কর্মশালায় সমাপনী বক্তব্য রাখেন বাঁশকান্দি ইউনিয়ন পরিষদ সচিব জনাব দুলাল চন্দ্র মৃধা। তিনি তার বক্তব্যে তুলে ধরেন, বাঁশকান্দি ইউনিয়নে অনেক বিদেশ ফেরত অভিবাসী আছে তাদের পাশে যদি ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম থাকে তাহলে এই সকল বিদেশ ফেরত অভিবাসীদের অনেক উপকার হবে। পাশাপাশি তিনি ব্র‍্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এর "ইম্প্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা ২)" ভূয়সী প্রশংসা করেন। উক্ত কর্মশালায় ৩২ জন পুরুষ ৮ জন নারীসহ মোট ৪০ জন উপস্থিত ছিলেন।


আরও খবর





6af5d1e8ba3e0-121126084912.webp
সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি

১ দিন ৮ ঘন্টা ২৭ মিনিট আগে