শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান

আমগাছে আগুনের তাপ লাগায় টেকনাফে পিঠিয়ে এক ব্যক্তিকে হত্যা

কক্সবাজারের টেকনাফে আমগাছের পাতায় আগুনের তাপ লাগার কারনে গোলাম আকবর (৪০) নামের এক দিনমজুরকে পিঠিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।আহত হওয়ার ৫ দিনের মাথায় চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে।


নিহত গোলাম আকবর প্রকাশ লালু টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন ৩নং ওয়ার্ডের লম্বাবিল তেচ্ছিব্রীজ এলাকার নুর আহমেদ প্রকাশ নুরু’র ছেলে।


সোমবার (১৯ ফেব্রুয়ারি) টেকনাফের হোয়াইক্যং তেচ্ছিব্রীজের গোলাম আকবরের নিজ বসত ঘরের উঠানে একদল উশৃংখল ব্যক্তি লোহার রড ও গ লাঠিসোটা নিয়ে হামলা চালিয়ে তাকে মারাত্মক জখম করেন। পরবর্তীতে ঘটনাস্থল থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।


পরে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে সে চমেক হাসপাতালে মারা যায়। বিষয়টি নিশ্চিত করেন নিহতের ছোট ভাই শাহ আলম।


শাহ আলম বলেন, গত সোমবার আমার ভাই চিংড়ি ঘের থেকে মাছ ধরে এসে তেচ্ছিব্রীজে’র একটি দোকানে বসেন। পরে হোয়াইক্যং তেচ্ছিব্রীজ এলাকার নজির আহমেদ ও নুর আহমদসহ তার ছেলেরা আমার ভাইকে ডেকে নিয়ে যান। পরে তারা আমার ভাইকে বললো তোমার বাড়িতে পাতায় আগুন দিছো সে আগুনের তাপ নুর আহমদের গাছে কেনো লাগলো এ বিষয়ে নিয়ে কিছুটা তর্ক-বিতর্ক সৃষ্টি হয়। এই কথা শেষ হতে না হতেই নজির আহমেদ, নুর আহমেদ ও সোলতান আহমেদসহ তাদের ছেলেরা আমার ভাইয়ের উপর লোহার রড-লাঠিসোটা নিয়ে মাথা ও শরীরে বিভিন্ন অংশে মারাত্মক ভাবে আঘাত করেন। আঘাতের এক পর্যায়ে সে ঘটনাস্থলে ঢলে পড়ে যায়।


এ ঘটনার খবর পেয়ে আমরা সেখানে গিয়ে দেখি সে মাটিতে পড়ে রয়েছে। পরবর্তীতে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।


তিনি আরো বলেন, এ ঘটনার পর চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গোলাম আকবর প্রকাশ লালু মারা যায়।


এ ব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গনি বলেন,এ ঘটনার বিষয়ে আমরা খবর পেয়েছি। এবং ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে।নিহতের পরিবারের সাথে যোগাযোগ রাখা হচ্ছে।তাদের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।

Tag
আরও খবর