শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান

কক্সবাজারে আগুনে পুড়ে পাঁচ ব্যবসায়ীর স্বপ্নভঙ্গ

কক্সবাজার শহরের বাজারঘাটা এলাকায় আগুনে পুড়ে ৫ টি দোকান ভস্মীভূত হয়েছে। এতে প্রায় অর্ধকোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে স্বপ্নভঙ্গ হয়ে যায় পাঁচ ব্যবসায়ীর। বৃহস্পতিবার ভোর ৪ টার দিকে এ ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ট্রান্সফরমার বিস্ফোরণে আগুনের সুত্রপাত হয়। এতে প্রথমে একটি দোকানে আগুন লাগে। পরে আরও ৪ টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। আগুন দেখতে পেয়ে দায়িত্বে থাকা সিকিউরিটি গার্ড ফায়ার সার্ভিসকে খবর দেয়। কিছুক্ষণ পর ফায়ার সার্ভিস আসলেও পানি সংকটে পড়ে। পাশের নাপিতা পুকুর থেকে পানি তুলতে তুলতে দোকানগুলো পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত দোকানের মধ্যে ছিল মোহাম্মদ খোরশেদ আলম, রাশেদ, আবছারের ফলের দোকান এবং আমিন পানের ও ফারুকের চায়ের দোকান।



ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী খোরশেদ আলম বলেন, ‘কিস্তি নিয়ে মালামাল তোলা হয়েছিল। কিন্তু আগুনে পুড়ে আমার সবকিছু শেষ হয়ে গেছে। আমার প্রায় ১২ লক্ষ টাকা ক্ষতি হয়েছে। আমি জেলা প্রশাসক ও পৌর মেয়রের সহযোগিতা কামনা করছি।



আরেক ব্যবসায়ী রাশেদ জানান, পবিত্র রমজান উপলক্ষে দোকানে খেজুরসহ প্রায় ৫ লক্ষ টাকার নানা জাতের ফল তুলেছিলাম। সবকিছু পুড়ে শেষ হয়ে গেছে। মহাজনদের কাছে আমার প্রায় ২০ লক্ষ টাকা দেনা রয়েছে। এই দেনা কিভাবে পরিশোধ করবো মাথায় আসছে না।’


কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক অতীশ চাকমা বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় দমকল বাহিনীর সদস্যরা। খানিক পানির সংকট থাকলেও পুকুর থেকে নেওয়া হয়। প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

Tag
আরও খবর