শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান

কুতুপালং ক্যাম্পে ১টি ওয়ান শুটারগান, ৫ রাউন্ড রাইফেলের গুলি ও ১টি দা’সহ এক রোহিঙ্গা গ্রেফতার

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্র’সহ এক রোহিঙ্গা আটক করে ১৪ এপিবিএন পুলিশ ।

বুধবার (২১ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৭টায় গোপন সংবারে ভিত্তিতে ১৪ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোঃ ইকবাল এর নির্দেশনায়, সহ-অধিনায়ক (পুলিশ সুপার) মোঃ আরেফিন জুয়েল এর তত্ত্বাবধানে ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার অংশু কুমার দেব’র নেতেৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স সহ পুলিশের টিম অভিযান পরিচালনাকালে ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-সি/৩৮ এলাকা হতে রোহিঙ্গা নূরল আলমকে আটক করতে সক্ষম হয়।


 


অভিযানের একপর্যায়ে কুতুপালং ৩ নম্বর ক্যাম্পের সি/৩৮ ব্লকের এফসিএন-১৮৩৪৮৫ বাসিন্দা মৃত দিল মোহাম্মদের ছেলে নূরল আলম কে তল্লাশি করে ১টি ওয়ান শুটারগান, ৫ রাউন্ড রাইফেলের গুলি ও ১ টি দা’সহ গ্রেফতার করা হয়।


 


রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তায় নিয়োজিত আর্মড পুলিশ ব্যাটালিয়ন ১৪ এপিবিএন সহ-অধিনায়ক (পুলিশ সুপার) মোঃ আরেফিন জুয়েল, বিষয়টি নিশ্চিত করে বলেন, অপরাধীচক্র যত শক্তিশালীই হোক না কেন, তাদেরকে আইনের আওতায় আনতে পুলিশ দৃঢ়প্রতিজ্ঞ। অপরাধ কর্মকান্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।


আটককৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag
আরও খবর