শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান

যথাযোগ্য মর্যাদায় রাজশাহী কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

সেহের আলী দূর্জয় - প্রতিনিধি

প্রকাশের সময়: 21-02-2024 03:53:18 pm

বিনম্র শ্রদ্ধা আর যথাযোগ্য মর্যাদায় দেশ বরেণ্য রাজশাহী কলেজে পালিত হচ্ছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস । দিবস উপলক্ষে বুধবার (২১ ফেব্রুয়ারি) কালোব্যাজ ধারণ, কালো পতাকা উত্তোলন, জাতীয় পতাকা অর্ধনমিত করা, প্রভাত ফেরি, পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল, পুরস্কার বিতরণী, সাংস্কৃতিক অনুষ্ঠান ,বইমেলাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

কর্মসূচির শুরুতে একুশের প্রথম প্রহরে রাত ১২ টা এক মিনিটে সকল ভাষা শহীদের স্মরণে রাজশাহী কলেজ শহীদ মিনার এবং দেশের প্রথম শহীদ স্মৃতিস্তম্ভ রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাসে ভুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে রাজশাহী কলেজ অধ্যক্ষ অধ্যক্ষ প্রফেসর মোহা: আব্দুল খালেক, সাহিত্য ও সাংস্কৃতিক কমিটি ও শিক্ষকবৃন্দ।

ভোরে সূর্যাদয়ের সময় রাজশাহী কলেজ প্রশাসনের সামনে কালো পতাকা ও অর্ধনমিত জাতীয় পতাকা উত্তোলন করে রাজশাহী কলেজ প্রশাসন। এইদিন সকাল সাড়ে সাতটায় সকল শিক্ষক, শিক্ষার্থী ও কলেজের সকল কর্মচারী শহীদদের স্মরণে কালোব্যাজ ধারণ করে। এরপর কলেজের কলেজের অধ্যক্ষের নেতৃত্বে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে একুশের প্রভাত ফেরি বের করা হয়। প্রভাত ফেরিটি রাজশাহী কলেজ রবীন্দ্র-নজরুল চত্বর থেকে বের হয়ে রাজশাহী নগরীর প্রাণকেন্দ্র সাহেববাজার জিরো পয়েন্ট, কুমারপাড়া ও আলুপট্টি মোড় প্রদক্ষিণ করে কলেজের শহীদ মিনারের সামনে এসে শেষ হয়।

শহীদ দিবসের কর্মসূচির অংশ হিসেবে সকাল দশটায় রাজশাহী কলেজ মিলনায়তনে আয়োজিত হয় '৫২ ভাষা আন্দোলন; বাঙালী জাতীয়তাবাদ ও বাংলা ভাষার বিকাশ' শীর্ষক আলোচনা সভা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান। বাদ যোহর কলেজের কেন্দ্রীয় জামে মসজিদে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। বিকেলে প্রশাসন ভবন প্রাঙ্গনে সেমিনার, আলোচনা সভা, পুরষ্কার বিতরণী, কবিতা আবৃত্তি, একুশের গান ও নাটক মঞ্চায়িত হয়। অনুষ্ঠানমালায় সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আব্দুল খালেক।

দিবসটি উপলক্ষে আগের দিন মঙ্গলবার (২০ ফেব্রুয়ারী) কলেজ শহীদ মিনার প্রাঙ্গনে মোমবাতি প্রজ্বলন করা হয়েছে। এ সময় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি’ সম্মিলিত কণ্ঠে গানটি পরিবেশন করা হয়।

আরও খবর