শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান

হ্নীলা উম্মে সালমা (রাঃ) ইসলামিয়া মহিলা মাদ্রাসায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে হ্নীলা উম্মে সালমা রাঃ ইসলামিয়া মহিলা মাদ্রাসায় কুরআন তেলাওয়াত,জাতীয় সংগীতের মাধ্যমে পতাকা উত্তোলন ,বিতর্ক, বক্তব্য ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত।


৮ ফাল্গুন ১৪৩০ বঙ্গাব্দ বুধবার সকাল নয়টায় মাদ্রাসা ক্যাম্পাসে আন্তর্জাতিক মাতৃভাষা ও ভাষা শহীদ দিবস উপলক্ষে বিতর্ক, বক্তব্য ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠান মাদ্রাসা পরিচালনা কমিটির সহ- সভাপতি জনাব মাওলানা আবুল হাশেম এর সভাপতিত্বে কুরআন তেলাওয়াতের মাধ্যমে আরম্ভ হয়, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলী আহমেদ মেম্বার (সাবেক)।


মাদ্রাসা শিক্ষক মাওলানা আব্দুর রহমান আরিফী ও দশম শ্রেণির ছাত্রী শাহ আরিফা খানমের যৌথ সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন -

মাদ্রাসা পরিচালনা কমিটির সেক্রেটারি ও পরিচালক মাওলানা এনামুল হক মন্জুর, কোষাধ্যক্ষ মাওলানা আলী আহমদ, পরিচালনা কমিটির বিশিষ্ট সদস্য জনাব মাওলানা শাহ জাহান,মাওলানা আবু বকর ছিদ্দীক, মাওলানা দিলদার আহমদ, মোঃ জুবাইর ওসমান,ক্বারী মাসউদুল হকসহ শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।

 অনুষ্ঠানের সমাপনী অধিবেশনে বিতর্ক ইভেন্টে "যুব সমাজের অবক্ষয়ের পেছনে মোবাইল ফোন ই দায়ী " বিষয়ে বিতর্কের ২ গ্রুপে দুইজনকে (পক্ষ দলে) ফাতেমা ইয়াসমিন(৯ম)ও (বিপক্ষে দলে)আফিফা (৯ম) কে শ্রেষ্ঠ বিতার্কিক ও বক্তব্য ইভেন্টে তুহিনা আক্তার (৯ম) কে শ্রেষ্ঠ বক্তা হিসেবে ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ২০ জনসহ আরও ১১জন অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষাকে অবমুক্ত করতে এবং বাকস্বাধীনতা প্রতিষ্ঠায় জীবনোৎসর্গকারী সকল শহীদ ভাইয়ের প্রতি গভীর শ্রদ্ধা ও তাঁদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Tag
আরও খবর