শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান

কুতুবদিয়ায় একুশে ফেব্রুয়ারি মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারের কুতুবদিয়ায় একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।


এ দিবসটির প্রথম প্রহরে বুধবার দিবাগত রাত ১২ টা ১ মিনিটে ভাষা শহীদদের স্মরণে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদুল ইসলামের নেতৃত্বে প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী, কুতুবদিয়া থানা, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন,কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্স,কুতুবদিয়া ফায়ার সার্ভিস বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীগণ কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন।


এরপর সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


ইউএনও রাশেদুল ইসলামের সভাপতিত্বে অংশ নেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জর্জ মিত্র চাকমা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, উপজেলা প্রথামিক শিক্ষা অফিসার মুসলিম উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান, উপজেলা (এলজিইডি ) প্রকৌশলী কপিল উদ্দীন কবির,উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা, মোঃ নাজমুস সাকিব, থানার উপ-পরিদর্শক (এসআই) বরকত হোসাইন,


উপজেলা সমবায় অফিসার ওসমান গণী, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি বেবি আক্তারসহ বিভিন্ন সরকারি- বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা জনপ্রতিনিধি, সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধাগণ।

Tag
আরও খবর