নওগাঁ বদলগাছীর আধায়পুরে রেবা বেগম এক নারীকে ছুরিকাঘাতে, গুরুতর আহত অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে ভর্তি নাগেশ্বরীতে বজ্রপাতের ঝুঁকি কমাতে ২ হাজার তালগাছ রোপনের উদ্যোগ উপজেলা প্রশাসনের শান্তিগঞ্জের পাথারিয়া ইউনিয়নে নতুন উচ্চ ফলনশীল আমন ধানের চাষাবাদে কৃষকদের মৌলিক প্রশিক্ষণ প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা দিতে প্রস্তুত সরকার: আইনমন্ত্রী বরিশালে থানা ভাঙচুর, পুলিশের উপর হামলা রংপুরে ১১ দলীয় ঐক্যের সমাবেশ সফল করতে পীরগাছায় জামায়াতের লিফলেট বিতরণ লাখাইয়ে"" দলিল যার, জমি তার"" ভূমি অপরাধ আইনে মালিককে ভুমি বুঝিয়ে দিলেন ইউএনও সৈয়দ মুরাদ ইসলাম। মেলান্দহ রিপোর্টার্স ইউনিটি'র যুগ পূর্তি উৎসব: দেওয়ানগঞ্জের প্রবীণ সাংবাদিক আব্দুস সালাম শিকদার পেলেন বিশেষ সম্মাননা জাবিপ্রবির ব্যবস্থাপনা বিভাগের নবনিযুক্ত চেয়ারম্যান আতিকুর রহমান ‎সুন্দরবনে কোস্ট গার্ডের চাপে আত্মসমর্পণ বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্যের বজ্রপাতে নিহত ৪ গরুর মালিকদের আর্থিক সহায়তা দিল গলাচিপা উপজেলা প্রশাসন শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলে মহারশি নদীর পানি বিপদসীমার দিকে, নদীর তীরবর্তী বাড়ি-ঘরে জলাবদ্ধতা নদীকে বাঁচাতে হবে: প্রধানমন্ত্রী ঋণের বোঝা কাঁধে নিয়ে প্রথমবার সাগরে, আর ফেরা হলো না আক্কাসের নালিতাবাড়ীর এক পরিবারে তিন বিসিএস ক্যাডার: শেরপুরজুড়ে প্রশংসা, শিক্ষার্থীদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএমসি সভাপতি ফজলে রাব্বি। রংপুরে ওয়াইসিডিও'র জব ফেয়ার অনুষ্ঠিত, তাৎক্ষণিক চাকরি পেলেন প্রায় ১০০ জন

চট্টগ্রামে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

চট্টগ্রাম শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন করেছেন সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরীর



যথাযথ মর্যাদা শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে চট্টগ্রাম জেলা প্রশাসন উদ্যোগে চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে অস্থায়ী শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন করেছেন নানা শ্রেণি  পেশার মানুষ।

ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন  চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।

এরপর চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কার্যালয়, মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসন কার্যালয়, জেলা পুলিশ সুপারের কার্যালয়, জেলা মুক্তিযোদ্ধা সংসদসহ, সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রধানগণ স্ব স্ব প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের সাথে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এর পর পর চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ, বিভিন্ন অঙ্গ ও সহযোাগী সংগঠন, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

এর পূর্বে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র বলেন, বহুদেশ তাদের স্বাধীনতার জন্য আত্মাহুতি দিয়েছে কিন্তু মায়ে মুখের ভাষাকে প্রতিষ্ঠিত করার জন্য রক্ত দিয়েছে শুধুমাত্র বাঙালি জাতি। সে জন্যই মাতৃভাষাকে সর্বক্ষেত্রে প্রতিষ্ঠিত করার লক্ষে ইংরেজি সাইনবোর্ড ব্যবহার বন্ধ করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অভিযান চলমান রেখেছি, পাশাপাশি জরিমানাও করছি। আবার ট্রেড লাইসেন্স দেওয়ার সময়ও প্রতিষ্ঠানের মালিকদের সতর্ক করছি। ফলে ইংরেজি সাইনবোর্ড এর সংখ্যা অনেক কমে এসেছে। কাউকে তো পিটিয়ে সচেতনতা কি করা সম্ভব নয়। তবে মাতৃভাষাকে সর্বস্তরে ছড়িয়ে দিতে প্রত্যেকের চেতনা ও আবেগকে জাগ্রত করতে কাজ করছি।


এছাড়া  দিবসটি উদযাপন উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসন দুই দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি পালন করছে।
এ  উপলক্ষে ২০ ফেব্রুয়ারি বিকাল ৩টায় জেলা শিল্পকলায় ও ৩.৩০টায় শিশু একাডেমিতে শুদ্ধ বানান, সুন্দর হাতের লেখা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তবে দিবসের মূল কর্মসূচি হিসেবে ২১ ফেব্রুয়ারি রাত ০০.০১ টায় চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়, এবং সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

আরও খবর