শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান

উখিয়ায় বিটার পক্ষ থেকে ১১৪ উপকার ভোগীকে নগদ অর্থ প্রদান

German Federal Foreign Office (GFFO) Plan International Bangladesh এর সহায়তায় বিটা (বাংলাদেশ ইন্সটিটিউট অব থিয়েটোর আর্টস) উখিয়া ও টেকনাফ উপজেলায় Joining Forces for Child Protection in Emergencies (JF-CPiE) প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রকল্পের অধীনে অদ্য ২০ ফেব্রুয়ারী মঙ্গলবার উখিয়ার রত্মপালং ইউনিয়নে ইটিআপ সার্পোট বা ক্ষুদ্র ব্যবসায় সহায়তার লক্ষ্যে ১১৪জন ব্যক্তিকে নগদ আর্থিক সহায়তা উপকারভোগীদের নিজস্ব বিকাশ একাউন্টের মাধ্যমে প্রদান করা হয়। প্রকল্প সমন্বয়কারী মোর্শেদ আলম এর সঞ্চালনা ও রত্নাপালং ইউনিয়নের চেয়ারম্যানে জনাব নুরুল হুদা এর সভাপতিত্বে বিতরণের পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও উদ্ভোধণী পর্ব অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলার নির্বাহী অফিসার জনাব তানভীর হোসেন। প্রকল্প সমন্বয়কারী মোর্শেদ আলম শুরুতে ইটিআপ সার্পোট কার্যক্রম ও তার উদ্দেশ্য নিয়ে সংক্ষিপ্ত বিবরণে বলেন যেসব পরিবারে শিশুরা ঝুঁকিতে আছে তাদেরকে ঝুঁকিমুক্ত করতে পরিবারের ১৮-২৪ বছর বয়সের ব্যক্তিদেরকে উটিআপ সার্পোট বা ক্ষুদ্র ব্যবসায় জন্য সহায়তা প্রদান করা হচ্ছে। তিনি আরো বলেন ১১৪ জনের সবাই ৬০০০/- টাকা করে দুই ধাপে মোট=১২০০০/- টাকা পাবেন।


রত্নাপালং ইউনিয়নের চেয়ারম্যান জনাব নুরুল হুদা শুভেচ্ছা বক্তব্যে বলেন-“আজ বিটার পক্ষ থেকে যে টাকা প্রদান করা হবে তা পেটে খেয়ে শেষ করলে হবে না। আপনারা প্রত্যেকে যে যে কাজের পরিকল্পনা দিয়েছেন আজকের এই টাকা সেই কাজেই বিনিয়োগ করে লাভবান হয়ে পরিবারের শিশুর স্বার্থে ব্যয় করবেন। উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টিআর্কষণ করে তিনি আরো বলেন বর্তমানে ইউনিয়নের গ্রাম আদালতে প্রচুর পরিমাণে বিবাহ বিচ্ছেদের মামলা আসছে। যা কোন ভাবেই সুখের খবর না। আমাদেরকে এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে হবে। সর্বোপরি বিটাকে আজকের এই আয়োজনের জন্য ধন্যবাদ”।


উখিয়া উপজেলার নির্বাহী অফিসার জনাব তানভীর হোসেন প্রধান অতিথির বক্তব্যে বলেন-“নারীদেরকে আরো এগিয়ে আসতে হবে। নারীদেরকে আরো তৈরী হতে হবে। আজকের সমাজের পুরুষের পাশাপাশি নারীদেরও অনেক অবদান আছে যা আমরা অনেক পুরুষ বিশ্বাস করি না। মেনে নিতে পারি না। তরুণ প্রজন্মকে শিক্ষার সাথে আরো বেশি বেশি যুক্ত হতে হবে। পড়ালেখা করে মেয়েদেরকে নিজেদের অবস্থানকে আরো শক্ত করতে হবে। ছেলেদেরকে ইভটিজিং থেকে সরে আসতে হবে। অন্য মেয়েকে ইভটিজিং করার আগে ঘরে নিজের বোনের কথা চিন্তা করতে হবে। বিটার পক্ষ থেকে যে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে তা যথাযথভাবে কাজে লাগাতে হবে। তাহলে এই আয়োজন সফল হবে”।


Tag
আরও খবর