কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

বাড়ছে মধু উৎপাদন

মোঃ সজিব খান - রিপোর্টার

প্রকাশের সময়: 20-02-2024 06:09:28 am

মধু অতি পুষ্টিকর একটি খাদ্য। শীতকাল এলেই মধু চাষিরা ব্যাস্ত হয়ে পড়েন মধু উৎপাদনে। মাদারীপুর জেলার শিবচর উপজেলায় শীত মৌসুম এলেই বেশ জনপ্রিয় হয়ে উঠে খাঁচায় মধু চাষ। এখানে খাঁচায় উৎপাদিত খাঁটি মধু মাদারীপুর জেলার চাহিদা মিটিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। 

সরেজমিনে উপজেলার কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে, মধুচাষিরা খাঁচা থেকে মধু সংগ্রহ করছেন। দ্বিতীয়াখন্ড, কাদিরপুর, শেখপুর, বহেরাতলা এলাকার বিভিন্ন ক্ষেতে এখন হলুদ সরিষার সমারহ। এই সরিষা ক্ষেতে চলছে খাঁচায় মৌমাছি চাষ ও মধু উৎপাদন।

সুদূর সাতক্ষীরা জেলা থেকে আসা মধুচাষি রাহাত রহমান বলেন, এক মাস হলো আমরা ৬ জন এখানে এসেছি। এখন কালোজিরা ও ধনিয়া ফুলের মধু সংগ্রহ করছি। প্রায় ৪০ দিন পর ২৫০টি বক্সে থেকে এক মণ মধু সংগ্রহ করা হয়েছে। তবে এ বছর তুলনামূলক সরিষা ফুল কম থাকায় মধুর পরিমান কম হবে বলে আশংকা করছেন তারা। দাম সম্পর্কে জানতে চাইলে এই চাষী বলেন, এক কেজি খাঁটি মধু তারা বিক্রি করছেন ৭০০ টাকা থেকে ৮০০ টাকায়। তবে স্থানীয়দের জন্য দাম আরো কম রাখেন তারা। এই মধুতে কোন ভেজাল নেই বলে দাম ও সামান্য বেশি। এই মধু বর্তমানে বিভিন্ন ঔষুধ কোম্পানি, শিল্প কারখানায় বিক্রি হচ্ছে।  

শিবচর উপজেলা কৃষি অফিসার জনাব রফিকুল ইসলাম বলেন, খাঁচায় মৌ-চাষ এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। দীর্ঘদিন ধরেই শীত মৌসুমে সাতক্ষীরা জেলা থেকে মৌচাষীরা ও বিভিন্ন জেলা থেকে এসে অস্থায়ীভাবে মৌমাছি চাষ করেন। মৌ চাষ দেখে এলাকার অনেক যুবক এতে আগ্রহী হচ্ছেন। এছাড়াও ফুলে ফুলে মৌমাছির মধু আহরণে ফসলের পরাগায়ণের ক্ষমতা বাড়ছে বলেও জানান তিনি।

Tag
আরও খবর