বাঘায় ব্রিজে আম বোঝায় ভ্যান চাপাই একজন নিহত বাঘায় উঁচু ব্রিজে -আম ভর্তি ভ্যান উল্টে একজন নিহত পবিপ্রবিতে এএনএসভিএম অনুষদের স্টাফের বিরুদ্ধে কুকুর হত্যা চেষ্টার অভিযোগ শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে মোবাইল চুরির ঘটনায় থানায় অভিযোগ লাখাইয়ে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশত,কুকুরকে পিটিয়ে হত্যা। শ্রী রামচন্দ্রের মূর্তি অবমাননার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন ও বিক্ষোভ,জড়িতদের শাস্তির দাবি চৌদ্দগ্রাম জামায়াতে ইসলামীর ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত ভিটেমাটি নেই, ঝুঁকিপূর্ণ ঘরে গবাদিপশুসহ বসবাস—মানবেতর জীবনযাপন এক পরিবারের পীরগাছায় সন্ত্রাসী কায়দায় বাড়ীঘরে হামলা ভাংচুর জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ NEAB-এর কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক হলেন অভয়নগর উপজেলার কৃতি সন্তান প্রকৌশলী ইরফান কাদির টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত কূপে ট্র্যাজেডি, বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু বানিয়াচং মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি শিব্বির আহমদ, সেক্রেটারি, আব্দাল মিয়া শ্যামনগরে বজ্রপাতে এক জেলের মৃত্যু সুবর্ণচরে যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের কমিটিতে ঈশ্বরগঞ্জের রোমান যুগ্ম-সাধারণ সম্পাদক লোহাগাড়ায় খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ চৌদ্দগ্রাম মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের(বিএমবিএফ) উদ্যোগে পরিচিতি কার্ড বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত ১৫ বছরেও সংস্কার হয়নি রুপাতলী গ্যাস্টারবাইন পাটনিবাড়ি সড়ক, রাজবাড়ী জেলা বিএডিসি'র কমিটি গঠন:সভাপতি পাংশার ফিরোজ, সাধারণ সম্পাদক গোয়ালন্দের হুমায়ুন নির্বাচিত

ডিম পেঁয়াজ ও ব্রয়লার মুরগি চড়া দামে বিক্রি, বেড়েছে আদা-রসুনের দাম

ফের ডিম, পেঁয়াজ ও ব্রয়লার মুরগি চড়া দামে বিক্রি হচ্ছে। সপ্তাহের ব্যবধানে প্রতি হালি ডিম ৫ টাকা বেড়ে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি প্রতি কেজি পেঁয়াজ কিনতে ক্রেতার গুনতে হচ্ছে সর্বোচ্চ ১৩০ টাকা। আর প্রতি কেজি ব্রয়লার মুরগি কিনতে খরচ হচ্ছে ২০০ টাকা। এছাড়া নতুন করে বেড়েছে আদা-রসুনের দাম। ফলে এসব পণ্য কিনতে বাড়তি টাকা ব্যয় করতে হচ্ছে ভোক্তাকে। বাজারে গিয়ে উঠছে নাভিশ্বাস। সোমবার রাজধানীর খুচরা বাজার ঘুরে ক্রেতা ও বিক্রেতার সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে।

এদিকে গত বছরের নভেম্বরে প্রতি কেজি পেঁয়াজ ১৩০ টাকা বিক্রি হলেও ডিসেম্বরে ১৩৫ টাকায় বিক্রি হয়। তবে দেশি জাত বাজারে আসায় দাম কিছুটা কমে চলতি বছর জানুয়ারিতে ৮০-৯০ টাকায় বিক্রি হয়। তবে ফেব্রুয়ারির শুরুতে প্রতি কেজি পেঁয়াজ কিনতে ক্রেতার খরচ করতে হয়েছে ৯০-১০০ টাকা। আর সরবরাহ সংকটের অজুহাতে দাম বেড়ে সোমবার প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হতে দেখা যায় ১২০-১৩০ টাকায়।

রাজধানীর নয়াবাজারের খুচরা পেঁয়াজ বিক্রেতা আলাউদ্দিন বলেন, পাইকারি বাজারে ১৫ দিন ধরে পেঁয়াজের দাম ফের বাড়ানো হচ্ছে। কিন্তু পাইকারি পর্যায়ে পেঁয়াজের কোনো ঘাটতি নেই। সরবরাহ সংকটের কথা বলে বিক্রেতারা হুহু করে দাম বাড়াচ্ছে। মনে হচ্ছে রমজান ঘিরে বাড়তি মুনাফা করতে তারা কারসাজি করছে। তাই এখনই পাইকরি পর্যায়ে তদারকি জোরদার করা দরকার।

রাজধানীর সর্ববৃহৎ পাইকারি আড়ত শ্যামবাজারের পাইকারি ব্যবসায়ী শংকর চন্দ্র দাস বলেন, বাজারে মুড়িকাটা পেঁয়াজ শেষ। হালিকাটা পেঁয়াজ না আসায় সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। এ কারণেই পেঁয়াজের দাম বেড়েছে। তবে হালিকাটা পেঁয়াজ বাজারে এলেই দাম কমে যাবে। এখানে রোজা ঘিরে কারসাজির কোনো কারণ নেই।

রাজধানীর খুচরা বাজারের বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, সোমবার প্রতি হালি ফার্মের ডিম বিক্রি হয় ৫০ টাকা, যা এক সপ্তাহ আগেও ৪৫-৪৬ টাকায় বিক্রি হয়েছে। পাশাপাশি প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২০০ টাকা, যা গত সপ্তাহে একই দাম ছিল। তবে দুই সপ্তাহ আগে ক্রেতা ১৮০ টাকা কেজি দরে কিনতে পেরেছে।

রাজধানীর কাওরান বাজারে নিত্যপণ্য কিনতে আসা মো. সামীম বলেন, বাজারে শান্তি নেই। যে টাকা নিয়ে বাজারে আসি, তা দিয়ে তালিকার সব পণ্য কিনে বাড়ি ফিরতে পারি না। কম করে কিনলেও কিছু না কিছু পণ্য না কিনে বাড়ি ফিরতে হয়। তিনি বলেন, কিছুদিন আগে গরুর মাংস ৬০০ টাকা কেজি দরে কিনতে পারলেও এখন ফের ৭৫০ টাকায় বিক্রি হচ্ছে। তাই মুরগির মাংস দিয়ে আমিষের চাহিদা মেটাব, তাও কপালে নেই। 

কারণ, ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ২০০ টাকা। আর দেশি মুরগিতে হাতই দেওয়া যাচ্ছে না। বিক্রি হচ্ছে ৫৫০-৬০০ টাকা কেজি। এছাড়া বাজারে পেঁয়াজের সরবরাহ থাকলেও দাম অনেক বেশি। ভরা মৌসুমেও কিনতে হচ্ছে ১৩০ টাকায়। তাই বাজারে এলে আমাদের মতো কম আয়ের মানুষের এখন নাভিশ্বাস ওঠে। দেখার যেন কেউ নেই।

বাজার ঘুরে বিক্রেতাদের সঙ্গে কথা বলে আরও জানা যায়, সপ্তাহের ব্যবধানে মসলাজাতীয় পণ্যের মধ্যে আদা ও রসুনের দাম ফের বেড়েছে। প্রতি কেজি দেশি রসুন বিক্রি হচ্ছে ২৫০ টাকা, যা সাতদিন আগেও ২৩৫-২৪০ টাকায় বিক্রি হয়েছে। 

পাশাপাশি প্রতি কেজি দেশি আদা ২৮০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ছিল ২৭০ টাকা। এছাড়া প্রতি কেজি ভালো মানের মসুর ডাল বিক্রি হচ্ছে ১৪০ টাকা। প্রতি কেজি ছোলা বিক্রি হচ্ছে সর্বোচ্চ ১২০ টাকা, যা এক মাস আগেও ৯০ টাকা ছিল। 

খুচরা বিক্রেতারা জানান, প্রতি কেজি প্যাকেট আটা বিক্রি হচ্ছে ৬৫ টাকা, যা সাতদিন আগেও ৬০ টাকা ছিল। খোলা আটা বিক্রি হচ্ছে ৫০ টাকা, যা এক সপ্তাহ আগেও একই দাম ছিল। পাশাপাশি প্রতি কেজি খোলা ময়দা বিক্রি হচ্ছে ৬৫ টাকা, যা সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি ৫ টাকা কমেছে। প্রতি কেজি প্যাকেট ময়দা বিক্রি হচ্ছে ৭০-৭৫ টাকা। 

ভোজ্যতেলের মধ্যে প্রতি লিটার খোলা সয়াবিন বিক্রি হচ্ছে ১৬০ টাকা, যা সাতদিন আগে ছিল ১৬৫ টাকা। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৭৩-১৭৪ টাকা, যা গত সপ্তাহেও একই দাম ছিল। এছাড়া পাম তেল সুপার বিক্রি হচ্ছে ১৪০ টাকা, যা সাতদিন আগে ১৩৫ টাকা ছিল।

সোমবার বাজার তদারকি সংস্থা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্র জানায়, বাজারে অভিযান চলমান আছে। কোনো অনিয়ম পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে। যে কারণে কিছু পণ্যের দাম কমতে শুরু করেছে। তবে কিছু পণ্যের দাম বেড়েছে। তাই পণ্যমূল্য সহনীয় করতে ইতোমধ্যে তদারকি জোরদার করা হয়েছে। আশা করা যাচ্ছে রোজার আগেই পণ্যের দাম সহনীয় পর্যায়ে থাকবে।

Tag
আরও খবর




6a2a9cfd897ea-110626053317.webp
নতুন পে-স্কেলে থাকছে না আলাদা বরাদ্দ

৯ দিন ৪ ঘন্টা ৩০ মিনিট আগে


6a22d37835726-050626074736.webp
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৫ দিন ২ ঘন্টা ১৬ মিনিট আগে


6a2110c7ecdc7-040626114439.webp
বিশ্ববাজারে তেলের দামে পতন

১৬ দিন ১০ ঘন্টা ১৯ মিনিট আগে