বাংলাদেশ আর কখনোই তাবেদারী রাষ্ট্রে পরিণত হবে না: পররাষ্ট্রমন্ত্রী নাগেশ্বরীতে নবাগত ইউএনও’র সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় দিঘলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ নজরুল ইসলাম(ফকির নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জয়পুরহাটে ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ মিছিল বরিশাল মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহর যোগদান ইসলামপুর থানা-পুলিশের সাফল্য : জুয়া প্রতিরোধের নতুন আইনে প্রথম মামলায় কারাগারে ৭ জুয়াড়ি রায়পুরে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা পাঁচবিবিতে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার, আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তিতে নাগেশ্বরীতে বিএনপির বিজয় র‍্যালি ও আলোচনা সভা মৌলভীবাজারে 'ফিরে দেখা জুলাই, আগামীর বাংলাদেশ আমাদের করনীয়' শীর্ষক আলোচনা সভা দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন ইসলামপুরে জুয়া প্রতিরোধের নতুন আইনে প্রথম মামলায় দুই যুবক কারাগারে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে পীরগাছায় ইসলামী আন্দোলনের দোয়া মাহফিল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে রচনা, চিত্রাঙ্কন, আলোচনা সভাসহ নানা আয়োজন জুলাই গণঅভ্যুত্থান দিবসে লালপুরে জামায়াতের গণমিছিল, জুলাই সনদ বাস্তবায়নের দাবি বিগত সরকারের অব্যবস্থাপনার কারণেই জ্বালানি সংকট: বাণিজ্যমন্ত্রী যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয় ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পবিপ্রবিতে প্রদর্শনী বিতর্ক অনুষ্ঠিত দেশে আরো একটি বিপ্লব আসন্ন জামায়াত আমীর

চিলমারীতে এইড-কুমিল্লার ই-কমার্স উদ্যোক্তাদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

চিলমারীঃ এইড-কুমিল্লার ই-কমার্স উদ্যোক্তাদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে 'এইডস-কুমিল্লার' আয়োজনে, তরুণ-তরুণীদের মাঝে ই-কমার্স উদ্যোক্তার উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১৮ ফেব্রুয়ারী) সকাল ১১ঘটিকায়, উপজেলা পরিষদ হল রুমে, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ এরশাদুল হক সরকারের সভাপতিত্বে ও ক্রিস্টিয়ান-এইড এর অর্থায়নে এবং এইড-কুমিল্লার বাস্তবায়নে"Uplifting Vulnerable Communities Pathway Through Digital Access - UVCLPDA"এই প্রকল্পের তরুণ-তরুণীদের মাঝে এইড-কুমিল্লার এর ই-কমার্স উদ্যোক্তার সদস্যদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আইসিটি অফিসার জ্যোতির্ময় দেবনাথ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এইড-কুমিল্লার ভারপ্রাপ্ত প্রকল্প ব্যবস্থাপক মোঃ মুরশিদ আলম, আইসিটি অফিসার মোঃ সাখাওয়াত হোসেন, ফিন্যান্স অফিসার মোঃ শহিদুল ইসলাম, চিলমারী উপজেলা কো-অর্উিনেটর মোঃ আরিফুল হাসান, নাগেশ্বরী উপজেলা কো-অর্ডিনেটর মোঃ আজিজুল হাসানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এসময় উপজেলা কো-অর্ডিনেটর বলেন, আমরা বেকার যুবক-যুবতী ও তরুণ-তরুণী উদ্দোক্তাদের সাথে ই-কমার্স সম্পর্কে আলোচনা করি। যাতে তারা অনলাইনে ব্যবসা সম্পর্কে ভালো ধারণা লাভ করতে পারেন। এবং নিজেদের লেখা-পড়া ও সংসারের পাশাপাশি নিজের মত করে আয় করতে পারেন। এবং নিজেকে একজন সফল উদ্যোক্তা হিসেবে তৈরি করতে পারেন। তিনি আরও বলেন বর্তমানে চিলমারীতে ২০টি দলের সদস্যদের ও ৭ জন উদ্যোক্তাদের আমরা কিছু আর্থিক সহযোগিতা দিয়েছি ও অনেক রকম পরামর্শ দিয়ে থাকি। এবং তাদের তৈরি বিভিন্ন রকম পণ্য যেন তারা সহজে বাজারজাত করতে পারেন সে ব্যাপারে বিভিন্ন সংগঠনের সাথে যোগাযোগ করে থাকি। এ ব্যাপারে কয়েকজন সুবিধাভোগী উদ্যোক্তা বলেন, আগে আমরা তেমন কোন কাজ জানতাম না, এইড-কুমিল্লা এনজিওর সাথে যোগাযোগ করে তাদের প্রশিক্ষণ নিয়ে এখন আমরা অনেক কিছু তৈরি করতে পারি। এবং আমাদের পরিবারের মাঝে আর্থিক কিছু সহায়তা করতে পারি। এবং আমরা এখন সবাই ফেসবুকে পেজ খুলে নিজের তৈরি করা পণ্য খুব সহজে সবার হাতে পৌঁছে দিতে পারি বলে জানান। তারা আরও বলেন, আমাদের পুঁজি খুবই কম সরকারি ভাবে যদি আমাদের কোন প্রকল্প বা ফ্যান্ড দেওয়া হত। তাহলে আমাদের নিজেদের পরিবারসহ আরও অনেকের পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফিরে আসত বলে জানান তারা।

আরও খবর