শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান

ছয় দিনেও সন্ধান মিলেনি টেকনাফের বাহারছড়ায় অ প হৃ ত স্কুল ছাত্রের

গত ১২ই ফেব্রুয়ারী সোমবার সকাল ৮টার দিকে স্কুল ছাত্র আব্দুল হামিদ (১৪) পানবরজে(কৃষি) কাজ করতে গেলে পাহাড়ি সন্ত্রাসীরা অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করে নিয়ে যায় বলে জানান তার পরিবার। 


১৭ই ফেব্রুয়ারী শনিবার, অপহৃত স্কুল ছাত্রের বর্তমান অবস্থা জানতে চাইলে তার এক ভাই মুঠোফোনে জানান, অপহৃত হওয়ার পরের দিন কল দিয়ে ১০লাখ টাকা মুক্তিপণ দাবি করছিল, এরপর থেকে এই পর্যন্ত আর খবর পাওয়া যায়নি এবং আর কলও করেনি বলে জানান। 


অপহৃত হওয়া স্কুল ছাত্র আব্দুল হামিদ(১৪) স্থানীয় মাথাভাঙ্গার বাসিন্দা মোক্তার আহমদের ছেলে, এবং সে মারিশ বনিয়া SESDP উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর শিক্ষার্থী বলে জানা যায়। 


গত ১৫ই ফেব্রুয়ারী বৃহস্পতিবার মারিশ বনিয়া SESDP উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অবিভাবকগণ অপহরণের বিরুদ্ধে এবং তাকে ফিরে পেতে মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করেছে।

মানববন্ধনে স্থানীয় ইউপি সদস্য ফরিদ উল্লাহ (মেম্বার) বলেন, আমাদের এলাকা থেকে ছাত্র কিংবা সাধারণ মানুষ নিয়মিত অপহরণের স্বীকার হচ্ছে অথচ প্রশাসনের কোন সাহসী পদক্ষেপ আমরা দেখছি না, প্রশাসনকে পদক্ষেপ নিতে বলা হলে, বলে যে আমরা পদক্ষেপ নিচ্ছি বলে আর কোন খবরই রাখেনা।

তিনি আরও বলেন, আমাদের ইউনিয়নে ষাট (৬০) হাজার মানুষের বসবাস, আমরা এই বিশাল সাধারণ মানুষের নিরাপত্তা চায়, আমরা স্বাধীন দেশের নাগরিক,আমরা স্বাধীনভাবে চলাচলের অধিকার চায়।


মানববন্ধনে এক স্কুল শিক্ষক বলেন, আমাদের স্কুলে প্রায় ১হাজার মতো শিক্ষার্থী রয়েছে, আমরা আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তা চায় এবং অপহৃত হওয়া আব্দুল হামিদ ফেরত চায়।


মানববন্ধনে এক শিক্ষার্থী বলেন, আমরা স্থানীয় প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি আমাদের সহপাঠীকে মুক্ত করে এনে দিন, না হলে আমরা আশেপাশের সকল শিক্ষা-প্রতিষ্টানের শিক্ষার্থীদের সাথে নিয়ে যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি পূরন না হচ্ছে ততক্ষণ চলাচলের রাস্তা অচল করে দিব।


উক্ত মানববন্ধনে এর আগে অপহৃত হওয়া অনেকে উপস্থিত ছিলেন তারা জানান, জমিজমা বিক্রি করে মুক্তিপণ দিয়ে মুক্ত হয়েছি, আমরা এই অপহরণ থেকে প্রতিকার চায়। 


মানববন্ধনে অবিভাবকরা বলেন, এত মানুষ অপহরণ হচ্ছে তারপরও প্রশাসন নিরব কেন এমন প্রশ্নও তুলে আনেন।


উল্লেখ্য, এই ইউনিয়নে এই পর্যন্ত প্রায় ২শতাধিক মানুষ অপহরণের স্বীকার হয়েছে।

Tag
আরও খবর