দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২ দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২ জয়পুরহাটে ১ম কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা অনুষ্ঠিত সুন্দরগঞ্জে তিন ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক। সেনবাগ থানার ওসি দাওয়াত খাওয়ার ঘটনায় প্রত্যাহার কুতু্বদিয়ায় ১২ ঘন্টা পর বিদ্যুতের হাসি শীঘ্রয় শুরু হচ্ছে কুতু্বদিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ কাজ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ রামদী ইউনিয়ন শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন দক্ষিণ ধুরুং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সিরাজুল মোস্তফা চৌধুরী লালপুরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন

চার ধাপে হবে উপজেলা পরিষদ নির্বাচন, ৪ মে থেকে শুরু: ইসি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 18-02-2024 01:55:24 am

আগামী ৪ মে থেকে চার ধাপে দেশের ৭৯৯টি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এরমধ্যে প্রথম ধাপে ১৫৩টি, দ্বিতীয় ধাপে ১৬৫টি, তৃতীয় ধাপে ১১১টি এবং চতুর্থ ধাপে ৫২টি উপজেলার ভোটগ্রহণ সম্পন্ন হবে। অবশিষ্ট ১২টি উপজেলা পরিষদে পরবর্তীতে সুবিধাজনক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। শনিবার এসব তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি জানিয়েছে, প্রথম ধাপে আগামী ৪ মে ১৫৩টি উপজেলা পরিষদে নির্বাচন হবে। এরপর দ্বিতীয় ধাপে ১১ মে, তৃতীয় ধাপে ১৮ মে ও চতুর্থ ধাপে ২৫ মে মোট ৩২৮টি উপজেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া বাকি ১২টি উপজেলা পরিষদে নির্বাচনের তারিখ পরবর্তীতে জানাবে কমিশন। এর আগে, গত ১৫ ফেব্রুয়ারি চট্টগ্রাম, সিলেট ও কুমিল্লা অঞ্চলের ১৩৭টি উপজেলা পরিষদের নির্বাচনের সম্ভাব্য তারিখ জানিয়েছিল ইসি।


ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা সেদিন জানিয়েছিলেন, চট্টগ্রাম, সিলেট ও কুমিল্লা অঞ্চলে প্রথম ধাপে ৪৫টি, দ্বিতীয় ধাপে ৪৪টি, তৃতীয় ধাপে ৩৪টি ও চতুর্থ ধাপে ১৪টি উপজেলায় ভোটগ্রহণ হবে। এসব উপজেলা নির্বাচনে ভোটগ্রহণের সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। প্রথম ধাপে ৪ মে, দ্বিতীয় ধাপে ১১ মে, তৃতীয় ধাপে ১৮ মে এবং চতুর্থ ধাপে ২৫ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


তারও আগে রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের ৩৪৪টি উপজেলায় ভোটের সময় জানিয়েছিল ইসি। ঐ সময় বলা হয়েছিল, এ ছয় অঞ্চলে প্রথম ধাপে ১০৮টি, দ্বিতীয় ধাপে ১২১টি, তৃতীয় ধাপে ৭৭টি, ও চতুর্থ ধাপে ৩৮টি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


আরও খবর