শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান

চকরিয়ায় সিএনজি উল্টে টেকনিশিয়ান নিহত

কক্সবাজারের চকরিয়ায় কেবি জালাল উদ্দিন (চিরিংগা-বদরখালী) সড়কের কোরালখালী এলাকায় সিএনজি উল্টে কাজী তৌফিক হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।


বুধবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এসময় সিএনজি চালকসহ ২ জন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


সড়ক দুর্ঘটনায় নিহত তৌফিক কুমিল্লা সদর উপজেলার শাসনগাছা গ্রামের কাজী বাড়ির কাজী জাহিদ হোসেনের ছেলে। সে পেশায় চিকিৎসা যন্ত্রাংশ মেরাতের টেকনেশিয়ান ছিলেন। তৌফিক বদরখালী হাসপাতালের যন্ত্রাংশ মেরামতের জন্য ঢাকা থেকে চকরিয়ায় নেমে সিএনজি গাড়ি যোগে বদরখালী যাচ্ছিল।


নিহত তৌফিকের চাচা জাকির হোসেন বলেন, গত রাত দুইটার দিকে ফেসবুকে ভাইরাল হওয়া ছবি দেখে ভাতিজা তৌফিক দুর্ঘটনায় নিহতের বিষয়টি জানতে পারি। পরে চকরিয়া থানায় এসে লাশের পরিচয় সনাক্ত হয়।


তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, তৌফিক পাঁচ বছর বয়সী এক কন্যা সন্তানের জনক। তার স্ত্রী সন্তান সম্ভবা। ২ মাস পরে পৃথিবীতে এসে বাবার মুখ দেখতে পাবে না তার সন্তান।


চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, রাতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে সিএনজি উল্টে যাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তৌফিক নামে এক যুবক মারা যায়। আহত সিএনজি চালক ও অপর এক যাত্রীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


Tag
আরও খবর