শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান

দক্ষ যুবশক্তি আনবে দেশের সমৃদ্ধি

বাংলাদেশ বিশ্বের দ্রুত অর্থনৈতিক উন্নয়নশীল দেশগুলোর মধ্যে অন্যতম। অতীতে আমাদের দেশের অর্থনীতি কৃষি নির্ভর হলেও বর্তমানে তা শিল্প ও সেবা নির্ভরে রুপান্তর হচ্ছে। দেশের মোট কর্মসংস্থানের ৮৫.১% অনানুষ্ঠানিক খাতে সম্পৃক্ত। অনানুষ্ঠানিক খাত বাংলাদেশের অর্থনীতির টেকসই উন্নয়নের ক্ষেত্রে চালিকা শক্তি হিসেবে কাজ করছে এবং বেকারদের কর্মসংস্থান তৈরিতে ভূমিকা রাখছে।


পিকেএসএফ ও বিশ্বব্যাংক এর যৌথ সহযোগিতায় স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইপসা (ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন) চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় রেইজ প্রকল্প বাস্তবায়ন করছে।


বৃহস্পতিবার ১৫ জানুয়ারী রামু উপজেলার আওতায় ৮ নং দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের প্রাঙ্গনে “কমিউনিটি আউটরিচ প্রোগ্রাম” আয়োজন করা হয়। এই প্রকল্পের আওতায় তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও যুবক যুবতীদের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণের মাধ্যমে তরুণ উদ্যোক্তা সৃষ্টির জন্য ইপসা কাজ করছে।


প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোদেসতা বেগম রীনা; চেয়ারম্যান ৮ নং মিঠাছড়ি ইউনিয়ন পরিষদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফয়জুল তারিক চৌধুরী; প্রোগ্রাম ম্যানেজার – রেইজ, পিকেএসএফ। স্বাগত বক্তব্য রাখেন খোকন চাকমা; এরিয়া ম্যানেজার কক্সবাজার। প্রকল্প কার্যক্রম সম্পর্কে বিস্তারিত বলেন মোস্তাক আহমদ; প্রকল্প সমন্বয়কারী - রেইজ।




আলোচনাকালে বক্তারা অভিমত ব্যক্ত করেন যে, বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে মানুষের দক্ষতা বৃদ্ধির কোন বিকল্প নেই। দেশকে এগিয়ে নিতে হলে দক্ষ যুব সমাজ গড়ে তুলতে হবে।


প্রধান অতিথি তাঁর বক্তব্যের মাধ্যমে কক্সবাজার এরিয়ায় রেইজ এর কার্যক্রমের শুভ সূচনা ঘোষণা করেন। শাখা ব্যবস্থাপক জনাব রিদুয়ান মোহাম্মদ ফয়াসাল এর নেতৃত্বে ইপসা পানেরছড়া শাখা উক্ত অনুষ্ঠানটি আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন । এতে আরও উপস্থিত ছিলেন মফিজুর রহমান; ইউপি সচিব, কামরুল ইসলাম, দেবাশীষ চক্রবর্তী – শাখা ব্যবস্থাপক ও কক্সবাজারস্থ ইপসা’র বিভিন্ন ইউনিটের কর্মকর্তাবৃন্দ।

Tag
আরও খবর