নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

রাজবাড়ীতে খালাতো বোনকে বিয়ে না করতে পেরে অভিমানে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা।

রাজবাড়ীতে খালাতো বোনকে বিয়ে না করতে পেরে অভিমানে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা।
রাজবাড়ীতে খালাতো বোনকে বিয়ে না করতে পেরে অভিমানে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা।


রাজবাড়ীতে খালাতো বোনকে বিয়ে না করতে পেরে অভিমানে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে নাঈম খান (১৮) নামের এক এসএসসি পরীক্ষার্থী।

রোববার (১১ ফেব্রুয়ারী) বিকালে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের চাঁদপুরে এ ঘটনা ঘটেছে। নিহত নাঈম খান ওই এলাকার মান্নান খানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নাঈমের সাথে তার খালাতো বোনের সাথে প্রেমের সম্পর্ক ছিলো এবং ছেলের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব দেওয়া হলে মেয়ের বাড়ীতে থেকে না করে দেয়। এ নিয়ে নাঈমের তার মা চায়না বেগমের সাথে বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে বিকাল সাড়ে ৫ টার দিকে সে তার নিজ রুমে গিয়ে কাপড় দিয়ে ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস নেয়। পরবর্তীতে নাঈমের মা রুমে গেলে ছেলের ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার করলে আশপাশের লোকজন এসে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে।

নাঈমের বাবা মান্নান খান  বলেন, নাঈম শিশু থাকতে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে এবং সে সময় থেকেই তিনি ছেলেকে মানুষ করেছেন। ৭ম শ্রেনীতে পড়া অবস্থায় মোটরসাইকেলের লোভ দেখিয়ে ওর মা চায়না নাঈমকে নিয়ে যায়। এরপর দুইবার মোটর সাইকেল এক্সিডেন্ট করে নাঈম। তারপর অনেকে রাগারাগি করে মোটর সাইকেল বিক্রি করিয়েছেন এবং ছেলেকে নিজের কাছে রাখার চেষ্টা করেছেন। তখন ছেলে বলে ওকে ওখান থেকে আসতে দেয় না। নাঈম তার কাছে না থাকলেও যখন যা চেয়েছে, তখনই তা দিয়েছেন। গতবছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে এক বিষয়ে ফেল করেছে। মূলত সম্পত্তির লোভে নাঈমকে ষড়যন্ত্র করে মেরেছে চায়না ও তার দ্বিতীয় বিয়ে করা স্বামী। নাঈম না থাকলে ওদের সব হয়ে যাবে এই লোভে । চায়না ও তার স্বামীর বিরুদ্ধে তিনি মামলা করবেন।

এ বিষয়ে রাজবাড়ী সদর হাসপাতালের নাসিং সুপার ভাইজার আব্দুল্লাহ আল মামুন জানান,  হাসপাতালে আনার আগেই রোগীর মৃত্যু হয়েছে।

এ ব্যাপারে রাজবাড়ী সদর থানার এসআই আবুল হোসেন , প্রাথমিক ভাবে ধারনা করছেন সে আত্মহত্যা করেছে। গলায় ফাঁস নেবার চিহৃ রয়েছে। ময়নতদন্তের রিপোর্ট পাবার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এর পরই বিস্তারিত বলতে পারবো। তবে এ বিষয়ে পুলিশের তদন্ত চলছে।
আরও খবর