শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান

হ্নীলা ইউনিয়ন যুবলীগের জরুরী সভা ; সংগঠনকে গতিশীল করতে ওয়ার্ড ভিত্তিক কর্মী সভার সিদ্ধান্ত

বাংলাদেশ আওয়ামী যুবলীগ টেকনাফ উপজেলা শাখার আওতাধীন হ্নীলা ইউনিয়ন শাখার জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। আগামীতে সংগঠনকে আরো গতিশীল করতে ওয়ার্ড পর্যায়ে কর্মী সমাবেশ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 


রবিবার (১১ ফেব্রুয়ারী) বিকালে হ্নীলা আবু বক্কর মুন্সি মার্কেটস্থ অস্থায়ী কার্যালয়ে হ্নীলা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে জরুরী সভার আয়োজন করা হয়।



যুবলীগের জরুরী সভায় প্রধান অতিথির বক্তব্যে টেকনাফ উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান নুরুল আলম বলেন, সংগঠনকে গতিশীল করতে গঠনতন্ত্র অনুযায়ী জরুরী সভার আয়োজন করতে হবে। তাহলেই সংগঠনের প্রতি নেতাকর্মীদের টান থাকবে। সেই সঙ্গে যুবলীগকে আরো সাংগঠনিক গতিশীল করার আহবান জানান।


হ্নীলা ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরুল আলম নুরুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন নয়নের সঞ্চালনায় ইউনিয়ন যুবলীগের জরুরী সভায় প্রধান বক্তা ছিলেন টেকনাফ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ফজলুল কবির।


বিশেষ অতিথি ছিলেন টেকনাফ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জামাল সরওয়ার, প্রচার ও প্রকশনা সম্পাদক জাহাঙ্গীর আলম, সদস্য সরওয়ার কামাল, রেজাউল করিম মেম্বার।


এতে বক্তব্য রাখেন, হ্নীলা ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহসভাপতি বেলাল উদ্দিন মেম্বার, সহ সভাপতি আালী নেওয়াজ, মাহমুদ হোসেন সোহেল, যুগ্ন সম্পাদক কফিল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ফোরকান মাহমুদ সহ হ্নীলা ইউনিয়ন যুবলীগের আওতাধীন ১ থেকে ৯ নং ওয়ার্ড এর সকল সভাপতি সাধারণ সম্পাদক প্রমূখ।



উক্ত জরুরী সভায় আগামী ১৫ ফেব্রুয়ারী ৪নং ওয়ার্ড, ১৬ ফেব্রুয়ারী ১ও ২নং ওয়ার্ড, ১৭ ফেব্রুয়ারী ৩নং ওয়ার্ড, ১৮ ফেব্রুয়ারী ৫নং ওয়ার্ড, ১৯ফেব্রুয়ারী ৬নং ওয়ার্ড, ২৩ ফেব্রুয়ারী ৭নং ওয়ার্ড, ২২ ফেব্রুয়ারী ৮নং ওয়ার্ড ও ২৪ ফেব্রুয়ারী ৯নং ওয়ার্ডের কর্মী সমাবেশ করা সিদ্ধান্ত গৃহীত হয়।

Tag
আরও খবর