দেশের ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত নিয়োগ বাতিলের প্রতিবাদে ডা. এবিএম আব্দুল্লাহর নিজ এলাকায় বিএনপি নেতা-কর্মীসহ সর্বস্তরে তীব্র প্রতিক্রিয়া ‎মোংলায় অর্থনৈতিক অঞ্চল নিয়ে বাংলাদেশ-চীন চুক্তি সোনাইমুড়ি ও নোয়াখালী সদরে মাদক ব্যবসায়ী আটক লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু মৌলভীবাজারে এনসিপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে দলীয় নেতাকে অপহরণের অভিযোগ, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জেলার দুই নেতাকে দলের সকল কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি ও শোকজ গাছা থানার ওসির বদলি আদেশ পুনর্বিবেচনার আবেদন করলেন জুলাইযোদ্ধা নাগেশ্বরীতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ইউএনও খোদাদাদ হোসেনের 'জিরো টলারেন্স' ঘোষণা পীরগাছায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে যুব বিভাগের র‌্যালি ও আলোচনা সভা ‎সুন্দরবনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে‘দুলাভাই বাহিনী’র প্রধান রবিউল ইসলাম আটক অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ দাবি জনগণ ভোটের মাধ্যমে বিএনপিকে বারবার বিজয়ী করেছে - মঈন খান শৈলকুপায় 'আগামীর শৈলকুপা মাদকবিরোধী সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট' এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত বাঘায় সাংসদ আবু সাইদ চাঁদকে মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজেরপক্ষ থেকে সংবর্ধনা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্যামনগরে সভাপতি বিষ্ণুপদ ও সম্পাদক কিরণ শংকর নির্বাচিত ঝিনাইগাতীতে দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের জমি দখলের চেষ্টা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাপাহারে মুক্ত স্কাউটের উদ্যোগে পথচারীদের মাঝে শরবত বিতরণ বাংলাদেশ-মায়ানমার-চীন ইকোনমিক করিডোরের প্রস্তাব চীনের বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজের সভাপতির দায়িত্ব গ্রহণ ভেনেজুয়েলার ভূমিকম্পে প্রধানমন্ত্রীর শোক

অভয়নগরে গুড় মেলা ও পিঠা উৎসবে উপচে পড়া ভিড়

উৎসব মুখর পরিবেশ যশোরের অভয়নগরে  শনিবার (১০ জানুয়ারি) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে নওয়াপাড়া শংকরপাশা সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের  মাঠে তিন দিনব্যাপী গুড় মেলা ও পিঠা উৎসবের উদ্বোধন শুরু হয়, চলবে আগামী সোমবার পর্যন্ত।

বিকাল থেকে অসংখ্য বিভিন্ন শ্রেনিপেশার মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠে মেলার প্রাঙ্গন।বিভিন্ন বয়সের মানুষের ঢাল নামে মেলায়।

মেলায় রয়েছে অসংখ্য স্টল। মেলায় আগত হাজারো নারী-পুরুষের চোখে-মুখে আনন্দ-উচ্ছাস। এ যেন শহরের মাঝে এক গ্রামীণ মেলা। এর আগে উপজেলা চত্বর থেকে বাদ্যযন্ত্র বাজিয়ে হাজারো লোকের সমগমে র‌্যালী করে মেলার স্থানে যেয়ে তা শেষ হয়। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেঁজুরের রস, খাটি গুড়ের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে এবং দেশব্যাপী এটি ছড়িয়ে দিতে প্রথমবারের মতো এই মেলার আয়োজন করে উপজেলা প্রশাসন। এসময় অনুষ্ঠানের লোগো ও ওয়েবসাইড উম্মোচন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম আবু নওশাদ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,যশোর স্থানীয় সরকারের উপপরিচালক মো. রফিকুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) তুষার কুমার পাল,যশোর খ-সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম সোহাগ পিপিএম-সেবা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান,অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আকিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলী আহম্মদ খান, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক।

এদিকে উৎসব রূপ নেয় গ্রামীণ মেলায়। মেলা মঞ্চে চলছে গ্রামবাংলার বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। স্টলগুলোতে রয়েছে,রস, গুড়, খেজুরের গুড়ের তৈরি হরেক রকমের পিঠা-পায়েস মেলার মাত্রা বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ। মেলার ৩১টি স্টলে হাজারি গুড়, খেজুরের গুড় দিয়ে তৈরি নানা ধরনের পিঠা-পায়েস-মুড়ি-মুড়কি। রয়েছে বাঁশ-বেত ও মাটির তৈরি জিনিস, বাদ্যযন্ত্র একতারা, দোতারাসহ গ্রামীণ ঐতিহ্যবাহী জিনিসপত্র। প্রতিটি স্টল ও মেলা প্রাঙ্গন হাজারো মানুষের পদচারণায় মুখরিত। পিঠা-পায়েস খেতেও ব্যস্ত দেখা যায় সব বয়সীদের।

শিশুদের জন্য নাগরদোলাসহ বিভিন্ন ধরনের খেলার আয়োজন। উপজেলার ইউনিয়ন, স্কুল কলেজ ও সংগঠনের  আয়োজনে রয়েছে গুড় ও পিঠার স্টল। উৎসব মুখর পরিবেশ মেলায় উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।

Tag
আরও খবর