শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান

চকরিয়ায় মসজিদের ভিতরে ফের হা*ম*লা আ*হ*ত-৪

চকরিয়া পৌর-শহরের সোসাইটি বায়তুল মাওয়া শাহী মসজিদের কমিটি নিয়ে ফের হামলার ঘটনা ঘটেছে। এ সময় হামলায় গুরুতর আহত হয় মসজিদ পরিচালনা কমিটির সভাপতি নাছির উদ্দীনের ভাই মো: মহিউদ্দীনসহ আরো ৪ জন।


শুক্রবার বেলা ২টার দিকে চিরিংগা ৪নং ওয়ার্ড হাসপাতাল সড়ক সংলগ্ন সোসাইটি বায়তুল মাওয়া শাহী মসজিদে এ ঘটনা ঘটে।




এদিকে সোসাইটি বায়তুল মাওয়া শাহী মসজিদের মসজিদ পরিচালনার পূর্বের কমিটির সভাপতি নাছির উদ্দীন ও সাধারণ সম্পাদক লায়ন মোহাম্মদ আলমগীরের কমিটিকে হাইকোর্ট বৈধ কমিটি হিসাবে বহাল রেখেছে বলে জানা গেছে এবং নতুন ঘোষিত কমিটির কার্যক্রম স্থগিত করেছে।


ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানায় -শুক্রবার-বর্তমান কমিটির নেতৃবৃন্দরা জুমার নামাজ আদায় করতে যায়।কিন্তু আগে থেকেই নতুন ঘোষিত কমিটির লোকজন সঙ্গবদ্ধ ভাবে মসজিদের আশপাশে অবস্থান নেন।পরে জুমার নামাজ শেষে মসজিদের ভিতরে হট্টগোল সৃষ্টি হলে পরিস্থিতি স্বাভাবিক রাখতে উভয় কমিটির দুই সভাপতি দাঁড়িয়ে সবাইকে শান্ত করার চেষ্টা করেন।এ সময় দুই সভাপতি দাবিদার মুসল্লীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখতে গিয়ে শান্তি পূর্ণভাবে সবাইকে মসজিদের বাকি নামাজ আদায় করে স্থান ত্যাগ করার পরামর্শ দেন ।এ

অবস্থায় তৃতীয় পক্ষ পৌরসভার সাবেক মেয়র নুরুল ইসলাম হায়দারের আত্মীয় স্বজনরা বর্তমান সভাপতি নাছির উদ্দীনের বাড়ির সীমানা বিরোধের জের ধরে মসজিদের ভিতরে হট্টগোল সৃষ্টি করে সাধারণ মুসল্লীদের মাঝে আতঙ্ক সৃষ্টি করে।


বিভিন্ন জনের ধারনকৃত হাতে আসা ভিডিও ফুটেছে দেখা যায়, বিরোধীয় দুই কমিটির সভাপতিকে পাশাপাশি মিলেমিশে আগত মুসল্লিদেরকে শান্ত করার চেষ্টা করে। পরবর্তীতে উত্তেজিত উভয় গ্রুপকে পুলিশ মসজিদ থেকে বের করে দেয়।পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে নিয়ে আসে।



সূত্রে জানা যায়, মসজিদের ভিতরে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে সভাপতি নাছির উদ্দীনের ছোট ভাই মোঃ মহিউদ্দীনকে মার্কেটের গলিতে একা পেয়ে সাবেক মেয়র নুরুল ইসলাম হায়দারের আত্মীয়-স্বজনরা মহিউদ্দীনকে হামলা করে।স্থানীয়রা তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়।কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন আহত মোঃ মহি উদ্দিনের ডান চোখে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়। অবস্থা গুরুতর হওয়ায় জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করেন।


চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলি জানায় মসজিদ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। পুলিশের উপস্থিতি থাকায় দুই পক্ষের কেউ হামলা করার সাহস পায়নি।জুমার নামাজ পরবর্তী হাতাহাতির এই ঘটনা ঘটে। পরে সবাইকে শান্তিপূর্ণভাবে মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে।পরবর্তীতে কেউ যদি হামলার শিকার হয় অভিযোগ বা মামলা দায়ের করলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Tag
আরও খবর