নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

রাজবাড়ী গোয়ালন্দে ডোনার্স ডে পালিত হয়েছে।

রাজবাড়ী গোয়ালন্দে ডোনার্স ডে পালিত হয়েছে।



রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় একটি স্বেচ্ছাসেবী সংগঠন গোয়ালন্দ ব্লাড ডোনার্স ক্লাব। গোয়ালন্দ ব্লাড ডোনার্স ক্লাবের আয়োজনে ডোনার্স ডে পালিত হয়েছে।



শুক্রবার (০৯ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় রাজবাড়ী গোয়ালন্দে একটি স্বেচ্ছাসেবী সংগঠন গোয়ালন্দ ব্লাড ডোনার্স ক্লাব এর আয়োজনে ডোনার্স ডে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আপনার রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বন্ধন এই স্লোগানকে সামনে রেখে গোয়ালন্দ ব্লাড ডোনার্স ক্লাব ২০১৯ সালে ১৬ই ডিসেম্বরে যাত্রা শুরু করেন। এটি একটি অলাভজনক সংগঠন যা মানুষের সেবার কাজে সব সময় শ্রম দিয়ে থাকে। এই সংগঠন শুরু হয় গুটিকয়েক যুবক দিয়ে এখন তা প্রায় আট শত সদস্যের একটি সংগঠন হয়েছে। এই গোয়ালন্দ ব্লাড ডোনার্স ক্লাব এখন সারা বাংলাদেশেই রক্তদান করে থাকে। এই গোয়ালন্দ ব্লাড ডোনার্স ক্লাব করোণার সময় অক্সিজেনের ব্যবস্থা করে অনেকেরই জীবন বাঁচিয়েছিলেন এবং নিজস্ব অ্যাম্বুলেন্স এর ব্যবস্থা করে অনেকের হসপিটালে নিয়ে যেতে সহযোগিতা করে ছিলেন। এরই ধারাবাহিকতায় কাজ করে যাচ্ছেন গোয়ালন্দ ব্লাড ডোনার্স ক্লাব। গোয়ালন্দ ব্লাড ডোনার্স ক্লাবের আয়োজনে সকাল ১১ টায় টি শার্ট বিতরণ ও দুপুর ২ টার দিকে মধ্যাহ্ন ভোজের আয়োজন করেন ।এরপর তিনটার সময় বিশাল এক র‍্যালি গোয়ালন্দ প্রপার হাই স্কুল থেকে বের হয়ে গোয়ালন্দ উপজেলা মাঠ প্রাঙ্গনে এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন,গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তফা মুন্সী,গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র, গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর পরিচালক ও গোয়ালন্দ ব্লাড ডোনার্স ক্লাবের সভাপতি মোঃ সেলিম মুন্সী, গোয়ালন্দ ব্লাড ডোনার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মিলন, গোয়ালন্দ ব্লাড ডোনার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক কলিন্স পার্থ, গোয়ালন্দ ব্লাড ডোনার্স ক্লাবের কোষাধক্ষ মোঃ শফিক মন্ডল,গোয়ালন্দ পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহমেদ সজল,গোয়লন্দ ব্লাড ডোনার্স ক্লাবের সকল সদস্যবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আরও খবর