‎সুন্দরবনের ঢাংমারী খালে ছাগল শিকার করল বিশাল কুমির বাজারে তাজা মাছের আড়ালে ‘রঙের খেলা’: স্বাস্থ্যঝুঁকিতে ভোক্তা তথ্য অধিকার আইনের আবেদন নিয়ে উত্তেজনা, পিআইওর বিরুদ্ধে অর্থ দাবির অভিযোগ মধুপুরে কুকুরের উপদ্রব: আহত ৩, ছড়িয়েছে আতঙ্ক বরিশাল ক্লাবের সভাপতি নির্বাচিত হওয়ায় এ্যাডঃ মুজিবুর রহমান সরোয়ার কে ফুলেল শুভেচ্ছা" লাখাইয়ে মৃগীরোগে আক্রান্ত যুবক পানিতে পড়ে মৃত্যু। শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির সভা এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা দৌলতদিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি, সরকারি ল্যাপটপ ও মাউস খোয়া আক্কেলপুরে শ্রীকৃষ্টপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ঘোষণা জুলাই হত্যাকাণ্ডে জড়িত শেখ হাসিনাসহ সকল খনিদের ফাঁসির দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন ক্যাম্পাসে ধীরগতির ইন্টারনেট, ভোগান্তিতে ববির শিক্ষার্থীরা পীরগাছায় জামায়াতের গণমিছিল, তিস্তা মহাপরিকল্পনাসহ বিভিন্ন দাবিতে পথসভা ৪ বিভাগে ভারী বর্ষণের আভাস পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী আজানের সময় কথা বলা যাবে? ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা এআই দিয়ে লেখা পোস্ট শনাক্তে নতুন রিপোর্ট বাটন আনছে লিংকডইন অভয়নগরে মোটরসাইকেল-ভ্যানের মুখোমুখি সং*ঘর্ষে বৃদ্ধ নি*হত শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের কঠোর অভিযান, বালুভর্তি ট্রাক, বালু ও অন্যান্য মালামাল জব্দ এবং মামলা দায়ের

টাঙ্গাইল জেলা পরিষদের নির্বাচনে ভোট দিতে এসে জানলেন তারা ভোটার না!

টাঙ্গাইল জেলা পরিষদের নির্বাচনে ভোট দিতে এসে জানলেন তারা ভোটার না!

টাঙ্গাইলের মধুপুরের উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সদ্য সাবেক হওয়া মহিষমরা ইউপি চেয়ারম্যান কাজী  মোতালেব হোসেন আগের জেলা পরিষদের নির্বাচনে ভোট প্রয়োগের মতো এবারো ভোট দিতে আসেন। তবে এবার এ সে জানলেন তিনি ভোটার না।
১৬ অক্টোবর রবিবার পর্যন্ত  ভোটার হিসেবে নিজেকে দাবি করা শোলাকুড়ি ইউনিয়নের শেষ জুলাইয়ের নির্বাচনে হেরে যাওয়া আক্তার হোসেনের বেলায়ও একই অবস্থা। আবার নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়ে মধুপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইয়াকুব আলীও ভোটার না হওয়ায় ভোট দিতে পারেননি।
একইভাবে এ উপজেলার ১৫৯ ভোটারের মধ্যে ৭৪ জন ভোটার তালিকা থেকে বাদ পড়ায় ভোট দানে বিরত থাকতে হচ্ছে। বিষয়টি অনেককে বিব্রত করেছে।
১৭ অক্টোবর সোমবার মধুপুর উপজেলা পরিষদের হল রুমে অনুষ্ঠিত জেলা পরিষদের নির্বাচনে দিনব্যাপী ভোটগ্রহণ শুরুর দিকেই এমন পরিস্থিত নজরে এসেছে।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় এ উপজেলার সদস্য পদে খন্দকার শফিউদ্দিন মনি নির্বাচিত হওয়ায় শুধু সংরক্ষিত নারী সদস্য পদে নির্বাচন হচ্ছে। মধুপুর, ধনবাড়ী ও গোপালপুর মিলে সংরক্ষিত নারী সদস্যপদে সাবেক সদস্য মাহমুদা বেগম (হরিণ), আসমা (বল) ও ফাতেমাতুজ জহুরা করুণা (দোয়াত কলম) প্রতিদ্বন্দ্বিত করছেন।
প্রিসাইডিং অফিসার রথীন্দ্রনাথ রায় জানান, উপজেলা পরিষদের ৩ নির্বাচিত প্রতিনিধিসহ একটি পৌরসভা ও ১১টি ইউনিয়নে মোট ১৫৯ জনপ্রতিনিধি ভোটার থাকার কথা। কিন্তু ১১টি ইউনিয়নে ধাপে ধাপে নির্বাচন হয়ে শেষ হয়েছে গত জুলাই মাসে। ১১টির মধ্যে ৩টির নির্বাচন গত ২০২১ সালের শেষদিকে হয়েছে। এছাড়া পৌরসভা ও উপজেলা পরিষদের নির্বাচনও হয়েছে নির্ধারিত সময়ে। ফলে উপজেলা, পৌরসভা ও ৩ ইউনিয়নের ৫৫ জনপ্রতিনিধি জেলা পরিষদের সদস্য তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন আগেই। এর মধ্যে একজন সদস্য মারা গেছেন। কিন্তু বাকি ৮ ইউনিয়নে তিন ধাপের নির্বাচনে যারা পুনরায় নির্বাচিত হয়েছেন তাদের সদস্য পদ বহাল থাকায় ৮ ইউনিয়নের মাত্র ২৯ জন ভোট দিতে পারছেন। অর্থাৎ সব মিলে ভোট দিতে পারছেন মাত্র ৮৪ জন।
মধুপুর উপজেলার নির্বাচন অফিসারের অতিরিক্ত দায়িত্বে থাকা মেজবাহ উদ্দিন জানান, গত ৭ সেপ্টেম্বরের আগে ভোটার তালিকা হানাগাদ হয়েছে। স্থানীয় সরকার পরিষদের মেয়াদ ৭ সেপ্টেম্বরের মধ্যে শেষ হয়ে যাওয়ায় এটি করা হয়েছে। মেয়াদ থাকায় মধুপুরের ৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচন পরে হয়েছে। ফলে নির্বাচিতরা ভোটার হতে পারেননি, বাদ পড়েছেন। অপর দিকে সাবেকরাও তালিকা থেকে বাদ পড়ে ভোটাধিকার হারিয়েছেন। এটি আইনগত দিক।

Tag
আরও খবর

6a6f3618de0b9-020826062040.webp
এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা

১৬ ঘন্টা ৪২ মিনিট আগে


6a6ede5b7fe44-020826120619.webp
৪ বিভাগে ভারী বর্ষণের আভাস

২২ ঘন্টা ৫৭ মিনিট আগে