দা দিয়ে কুপিয়ে চাচিকে হত্যা, মা হাসপাতালে জয়পুরহাটে কিডনি বিক্রি করেও বদলেনি ভাগ্য! ট্রান্সফরমার চুরি মামলায় গ্রেপ্তার পীরগাছায় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে থানায় মতবিনিময় সভা মোংলায় এক মাস ধরে পানির সংকট, দুর্ভোগে ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ডিজেলের সংকট ২০২৭ সালেও থাকবে: আইইএ ৯ নভেম্বর বসছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন সপ্তাহে দুই দিন নিজ বাসাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতায় প্রধানমন্ত্রীর আহ্বান ২নং উত্তর চরবংশীর গর্ব মো. নাজমুল হাসান, বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম স্থান অর্জন ফুটফুটে শিশুটিকে বাঁচাতে বাড়িয়ে দিন সহায়তার হাত, ওয়াফির হৃদয়ে ছিদ্র মোংলায় দুই মাস পর নারীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার দেওয়ানগঞ্জের ডাংধরায় মা-ছেলেকে পিটিয়ে জখম ও ইজিবাইক ছিনতাই; থানায় অভিযোগ জামালপুরের বকশীগঞ্জে জাল আমেরিকান ডলারসহ গ্রেপ্তার ২: মোটরসাইকেল ও মোবাইল জব্দ কুলিয়ারচরে মাদক, অনলাইন জুয়া ও বিশেষ অভিযানে ০৯ জন গ্রেপ্তার আশাশুনির ১০৬ দুর্গাপূজা মন্দিরে ৬৩ টন ৬০০ কেজি চাউলের ডিও প্রদান লাখাইয়ে বসতঘরে মেঁঝে কেটে চুরি, মোবাইলসহ মূল্যবান মালামাল উধাও। পীরগাছায় রাজবাড়ির দুই পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ইশরাত জাহান কুলিয়ারচরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন দিনাজপুরে নবাগত নার্সদের নবীন বরণ ও ক্যাপিং অনুষ্ঠান অনুষ্ঠিত। সাবেক মেয়র কাদের মির্জা, স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা

৩০ মিনিট অপেক্ষার পর ভারত-বাংলাদেশ যৌথ চ্যাম্পিয়ন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 08-02-2024 05:35:36 pm


কমলাপুরের বীরশ্রেষ্ঠ মোস্তাফা কামাল স্টেডিয়ামে শ্রীলঙ্কান ম্যাচ কমিশনার ডি সিলভা জয়সুরিয়ার ভুলে জন্ম হয়েছে অতি নাটকীয়তার। শেষ পর্যন্ত সেই ভুল শোধরাতে চ্যাম্পিয়ন দুই দলই।


মূল ম্যাচ ড্র হওয়ার পর টাইব্রেকারের ১১ শটে মীমাংসা না আসায় টসের বিতর্কিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তাতে জিতে সাফ নারী অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের উল্লাসে মাতে ভারত। তবে ম্যাচ কমিশনার নিজের ভুল শোধরাতে যাওয়ায় ফের তৈরি হয় নাটক। টসের সিদ্ধান্ত বাতিল করলে ভারত আর খেলতে রাজী হয়নি। বাংলাদেশ দল ৩০ মিনিট মাঠে অবস্থান করার পর, লম্বা আলোচনা শেষে দুই দলকেই যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে।


৮ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ মোস্তাফা কামাল স্টেডিয়ামে শ্রীলঙ্কান ম্যাচ কমিশনার ডি সিলভা জয়সুরিয়ার ভুলে জন্ম হয়েছে অতি নাটকীয়তার। শেষ পর্যন্ত সেই ভুল শোধরাতে চ্যাম্পিয়ন দুই দলই।


এর আগে সন্ধ্যা ৬টায় শুরু হওয়া ম্যাচে ৮ মিনিটে শিবানি দেবির গোলে এগিয়ে যায় ভারতের মেয়েরা। পুরো ম্যাচে দাপট দেখিয়ে গোল ধরে রেখে জয়ের দিকে ছুটতে থাকে তারা। গোল শোধ করতে না পারার হতাশায় কাবু বাংলাদেশ যখন হারের কিনারে তখনই বদলে যায় ছবি। নির্ধারিত ৯০ মিনিট পর যোগ করা সময়ের শেষ মিনিটে সাগরিকা দেখান ঝলক। তার দারুণ গোলে ম্যাচ শেষ হয় সমতায়।


টাইব্রেকারে পরে দুই দলের এগারো শটের সবগুলোই গোল হলে খেলা বন্ধ করে ম্যাচ রেফারির কাছে ম্যাচ কমিশনার টস করার বার্তা দেন। এমন সিদ্ধান্ত বিস্ময় প্রকাশ করে বাংলাদেশ। যদিও টস করতে যান বাংলাদেশ অধিনায়ক আফিদা খাতুন। তাতে জিতে ভারত আনন্দ শুরু করলে হতাশায় নুয়ে পড়ে স্বাগতিকরা। নাটকের যে তখনো বড় অংশ বাকি কে জানত!


ম্যাচ কমিশনার পরে নিজের ভুল বুঝতে পারেন। টসের সিদ্ধান্ত বাতিল করে টাইব্রেকারের পেনাল্টি শ্যুট আউট চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। তবে আগে একবার জয়ী ঘোষণা করায় ভারত খেলতে রাজী হয়নি। তারা মাঠ ছেড়ে বেরিয়ে যায়। বাংলাদেশ দল মাঠে অবস্থান করে সিদ্ধান্তের অপেক্ষা করতে থাকে।


৩০ মিনিট অপেক্ষার পর মাঝমাঠে মঞ্চ সাজানো হয়। সেখানে সাফ কর্তৃপক্ষ দুই দলকেই চ্যাম্পিয়ন ঘোষণা করে। শেষ হয় সাড়ে ৪ ঘণ্টার ঘটনাবহুল ফাইনাল।

আরও খবর


6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

২৬ দিন ২৩ ঘন্টা ৪৪ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

৩০ দিন ৬ ঘন্টা ৪৯ মিনিট আগে