শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত জোরারগঞ্জ থানায় ছয় মাসে ১০৮ মাদক মামলা, গ্রেপ্তার ১২৬ কারবারি আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী জাপানসহ যে ১২ দেশে কর্মী পাঠাতে লাগবে মন্ত্রণালয়ের অনুমোদন একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরিবেশ রক্ষায় ধামরাইয়ে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটার স্থাপনা ধামরাইয়ের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ, আগাম প্রস্তুতির পরামর্শ বানিয়াচংয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ নলডাঙ্গায় স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন প্রয়াত সাংবাদিক আব্দুল অদুধ মিয়ার পরিবারের পাশে সোনালী ধারা সম্পাদক

পাবিপ্রবিতে ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত


পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) এর একমাত্র বিতর্কচর্চা সংগঠন পাস্ট ডিবেটিং সোসাইটি কর্তৃক আয়োজিত হয়েছে Winter Arena Debate Tournament 4.0 ব্রিটিশ পার্লামেন্টারি (বিপি) ইংলিশ বিতর্ক প্রতিযোগিতা। 


৮ই ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল ১০:০০ টায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ড. এম ওয়াজেদ আলী মিয়া বিজ্ঞান ভবনের গ্যালীর-২ এ বিতর্ক প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। 


উক্ত বিতর্ক প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। ট্যাব রাউন্ডের তিন রাউন্ড বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে মোট ৮ টি দল অংশগ্রহণ করে। তিনটি রাউন্ড বিতর্ক শেষে ফাইনাল রাউন্ড বিতর্কটি অনুষ্ঠিত হবে আগামী শনিবার। ফাইনালে রাউন্ড নিশ্চিত করা চারটি দল হলো টিম লুপিন , টিম হ্যাগ্রিড,  টিম মুডি, টিম স্নেপ। 


প্রতিযোগিতা সম্পর্কে জানতে চাইলে পাস্ট ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক লামিয়া হোসাইন পৌষী বলেন, প্রতিবছরের মতো এবার ডিসেম্বর-জানুয়ারি মাসে আমরা উইন্টার এরেনা টুর্নামেন্ট নামাতে পারিনি শীতকালীন ছুটি,  নির্বাচন ও ১৪ ব্যাচের সেমিস্টার ফাইনাল পরীক্ষার জন্য। শিডিউল মিস করে ফেলায় একটু চিন্তিতই ছিলাম আসলে। তবে এইতো ফেব্রুয়ারির ৮ তারিখে বেশ ভালো মতই একদিন ব্যাপী ট্যাব রাউন্ডটা নামিয়ে ফেলেছি আমরা! 

পাস্টডিএস  উইন্টার এরেনা ডিবেট টুর্নামেন্ট ৪.০ মুলত ইংরেজি বিপি ডিবেট টুর্নামেন্ট হিসাবে অনুষ্ঠিত হয়েছে। সারাদিন ধরে একসাথে বিতর্কের ফাকে ফাকে আড্ডা দিন টা আমাদের বিতার্কিক দের জন্য যথেষ্ট আনন্দের ছিল।

আরও খবর