শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা, সাবেক স্ত্রী-শ্যালিকাসহ গ্রেপ্তার ৩ বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে শমশেরনগর ক্রিকেট একাডেমির উদ্বোধন করলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আশরাফুল ক্ষেতলালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮২ বস্তা সার জব্দ দিনাজপুরে ৪২ বিজিবির অভিযানে ১ লাখ ১৫ হাজার টাকার নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার হাতিয়া গণহত্যা দিবস কে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি নাগেশ্বরী বণিক সমিতির নির্বাচন পরিচালনায় আহ্বায়ক কমিটি গঠন; আহ্বায়ক হলেন তিনবারের সাবেক সভাপতি নূরন নবী দুলাল মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল ১২৫ প্রতিষ্ঠানের ৯ শতাধিক শিক্ষার্থী দুটি পা কেড়ে নিয়েছিল নিষ্ঠুর সড়ক, আজ সেই হাসেম মিয়ার চোখে নতুন বেঁচে থাকার স্বপ্ন গফরগাঁওয়ে অনুসন্ধানী দুই সাংবাদিকের উপর হামলা ‎পবিপ্রবির রিজেন্ট বোর্ডের ৫৯তম সভা অনুষ্ঠিত এগ্রোইকোলজি ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ময়মনসিংহ রেঞ্জে মাসিক অপরাধ পর্যালোচনা সভা: শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন ৯ পুলিশ কর্মকর্তা শেরপুরের খলচান্দা গ্রামে কোচ সম্প্রদায়ের পাশে জেলা প্রশাসক, খাদ্যসামগ্রী ও কম্বল বিতরণ দিনাজপুরে ২৯বিজিবির অভিযানে মাদকসহ আটক ১ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কুলিয়ারচর সরকারি কলেজের প্রভাষক ইসমাইল আহমেদ পানু'র মৃত্যু মানুষ অতীতের ফ্যাসিবাদকে এ দেশে রাজনীতির সুযোগ দেবে না: আইনমন্ত্রী শ্যামনগরে যুবদের জলবায়ু পরিবর্তন ও প্রশমন বিষয়ক প্রশিক্ষণ ময়মনসিংহ সদর পৌর ভূমি অফিসের নায়েবের অপসারণ দাবিতে মানববন্ধন ও ৭ দিনের আলটিমেটাম কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি

সাতক্ষীরার কালিগঞ্জে অমর ২১শে’র বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী কালিগঞ্জ সরকারি কলেজ ও নলতা কলেজ


সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা অমর ২১শে বিতর্ক প্রতিযোগিতা-২০২৪ এর 

কলেজ পর্যায়ে বিজয়ী হয়েছে কালিগঞ্জ সরকারি কলেজ ও নলতা আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজ। আজ বৃহস্পতিবার ৮ ফেব্রুয়ারি সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ও উপজেলা রাজস্ব অফিস গণপাঠাগারের আয়োজনে উপজেলা সদরে অবস্থিত রোকেয়া মনসুর মহিলা কলেজের অডিটোরিয়ামে সংসদীয় পদ্ধতির ইংরেজি ভাষায় অনুষ্ঠিত এ বিতর্কে স্পীকারের দায়িত্ব পালন করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা।


“Not Terrorism but Climate Change is the major challenge in this century” বিষয়ের উপর সরকারি দলের উত্থাপিত বিলের পক্ষে বক্তব্য রাখেন কালিগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী শাহারীন নিগার মন্ত্রী, উজ্জ্বল ঘোষ (সংসদ উপনেতা) ও শ্রæতি দে (প্রধানমন্ত্রী) এবং বিপক্ষে অবস্থান করেন কাটুনিয়া রাজবাড়ী ডিগ্রী কলেজের শিক্ষার্থী মাকাম মাহমুদা (হুইপ), তমালিকা দেবনাথ (বিরোধী দলীয় উপনেতা) ও জাকিয়া সুলতানা (বিরোধী দলীয় নেতা)। প্রতিযোগিতার বিজয়ী হয়ে ফাইনালে উন্নীত হয়েছে কালিগঞ্জ সরকারি কলেজ 


পরবর্তীতে ÒSocial Media destabilizing the society” -এর উপর সংসদের বিল উত্থাপন করে সরকারি দল রোকেয়া মসনসুর মহিলা কলেজ। এতে অংশগ্রহণ করে রোকেয়া মনসুর মহিলা কলেজের শিক্ষার্থী স্মিতা (মন্ত্রী), সানজিদা আক্তার (সংসদ উপনেতা) এবং জান্নাত মিম (প্রধানমন্ত্রী)। বিলের বিপক্ষে বক্তব্য উপস্থাপন করেন নলতা আহছানিয়া মিৃশন রেসিডেন্সিয়াল কলেজের শিক্ষার্থী ফাতেমা তুজ জোহরা (হুইপ), রাকিবা সুলতানা (বিরোধী দলীয় উপনেতা) এবং রাইসা ইসলাম (বিরোধী দলীয় নেতা)। 


সরকারি দল বিরোধী দল নলতা আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজ বিজয়ী হয়ে প্রতিযোগিতার ফাইনালে উন্নীত হয়েছে। সেরা বিতার্কিক নির্বাচিত হন রাইসা ইসলাম প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন কালিগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক বিশিষ্ট সাহিত্যিক গাজী আজিজুর রহমান, কাজী আলাউদ্দীন ডিগ্রী কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক রামপ্রসাদ ঘোষ এবং রাজস্ব অফিস গণপাঠাগারের সদস্যসচিব অ্যাডভোকেট জাফরুল্যাহ ইব্রাহিম।


এ সময় আরো উপস্থিত ছিলেন রোকেয়া মনসুর মহিলা কলেজের উপাধ্যক্ষ শ্রীবাস চন্দ্র রায়, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, রাজস্ব অফিস গণপাঠাগারের সদস্য ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ, কালিগঞ্জ সরকারি কলেজের সহকারী অধ্যাপক রবিউল ইসলাম সিরাজুল ইসলাম, নলতা আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের সহকারী অধ্যাপক মাহমুদুন্নবী খান, মানস চক্রবর্তী, জয়ন্ত সরদার, রোকেয়া মনসুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক ইন্দ্রজিত কুমার মন্ডল, দেবব্রত মিস্ত্রী, নাজিম উদ্দীন আহমেদ, বিকাশ চন্দ্র মিস্ত্রী, প্রবীর দেবনাথ, মাসুদুর রহমান, প্রভাষক সোমা বিশ্বাস, আমিনুর রহমান, সাইয়েদুতুন্নেছা মুক্তা, ক্রীড়া শিক্ষক সৈয়দ মাহমুদুর রহমান প্রমুখ।

আরও খবর





6af5d1e8ba3e0-121126084912.webp
সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি

১ দিন ৭ ঘন্টা ৪৩ মিনিট আগে