চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জয়পুরহাটে কিশোর গ্যাং লিডার আরিফুরসহ ০৬ সদস্য গ্রেফতার

জয়পুরহাটে পাঁচবিবির পূর্ববালিঘাটা এলাকা থেকে কিশোর গ্যাং লিডার আরিফুরসহ কিশোর গ্যাং এর ০৬ জনকে গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের চৌকস অপারেশনাল দল বুধবার রাত সাড়ে ১০ টায় পাঁচবিবি উপজেলার পূর্ববালিঘাটা এলাকার থেকে  তাদেরকে গ্রেফতার করে। 

গ্রেফতারকৃতরা হলেন, পাঁচবিবি উপজেলার পশ্চিম বালিঘাটা এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে কিশোর গ্যাং লিডার আরিফুর রহমান টিটু (২৫), বেলাল হোসেনের ছেলে টুটুল মিয়া (২১), গীরেন রায়ের ছেলে জনি রায় (১৯), বালিঘাটা বাজার এলাকার আবু বকর সিদ্দিকের ছেলে কাওসার মন্ডল (২০), পূর্ব বালিঘাটা এলাকার 

সন্তোষ রায়ের ছেলে উজ্জল রায় ও শেখ ফরিদের ছেলে নাজমুল হাসান (১৯)।

বৃহস্পতিবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানান,  সমসাময়িক সময়ে জয়পুরহাট এ কিশোর গ্যাংয়ের উৎপাত আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। কিশোর গ্যাংদের ঔদ্ধত্য আচরণে এলাকাবাসীরা আতঙ্কিত ও নিরাপত্তাহীনতায় ভুগছে। এমন কোন অপরাধ নেই যার সাথে এরা জড়িত হচ্ছে না। এহেন পরিস্থিতির প্রেক্ষিতে র‌্যাব-৫, সিপিসি-৩ আভিযানিক দল কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আভিযানিক দল জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন পূর্ববালিঘাটা এলাকায় পৌঁছালে আটককৃত কিশোর গ্যাংয়ের সদস্যদের গাঁজা সেবনরত অবস্থায় হাতেনাতে গ্রেফতার করে।

পরবর্তীতে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে তাদের পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও খবর