প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি দলীয় নিয়োগ ও বৈষম্যের বিরুদ্ধে সাদ্দাম-সাদিক কায়েমের কড়া হুঁশিয়ারি শেরপুরে ডেঙ্গু সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের কড়া সতর্কবার্তা শ্যামনগরে সিটিজেন্স রিভিউ এক্মারসাইজ কর্মশালা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক টিটু দাশ সাময়িক অব্যাহতি, ভারপ্রাপ্ত আহ্বায়ক সুজিত রায় ‎মাদকের আগ্রাসন ঠেকাতে ডোপটেস্ট সনদ চালু সময়ের দাবি কুতু্বদিয়ায় মাছ ধরতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের অসহায় বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে এভারগ্রীনের চতুর্থ ধাপের আর্থিক সহায়তা প্রদান লোহাগাড়ার সুখছড়িতে মোহাম্মদ ইসমাইলের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া

দালাল চক্রের অন্তজালে পাসপোর্ট অফিস, প্রশাসনের নিশ্চুপ ভূমিকা

তুষার আহমেদ মূসা ( Contributor )

প্রকাশের সময়: 17-10-2022 03:35:21 pm

কিশোরগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস, প্রবাসীদের অসহায় আত্মসমর্পণের শুরুর প্রক্রিয়া। এই অফিস অদম্য দূর্নীতির চিহ্ন মুষ্টিবদ্ধ করে আঁকড়ে ধরে আছে। প্রবাসীদের রক্তচোষা অর্থের বিনিময় স্মারক হয়ে ঠাঁই দাড়িয়ে রয়েছে কিশোরগঞ্জ জেলার প্রাণ কেন্দ্র। এই পাসপোর্ট অফিসের ভেতরে কর্মকর্তা ও কর্মচারীদের  সত্য প্রাণের কোনো অস্তিত্ব নেই।

 

ইদানীংকালে পাসপোর্ট  অফিসে দূর্নীতির মাত্রা অসহনীয় পর্যায়ে এসে পৌঁছেছে। দালাল চক্রের দৌরাত্ম্যে পাসপোর্ট অফিস দূর্নীতির আঁকড়ায় পরিণত হয়েছে। রীতিমতও প্রকাশ্যেই দূর্নীতির মহোৎসব চলছে। দূর্নীতির সিস্টেমটা এখানে স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আইনের প্রয়োগ যেন অভিসম্ভাবী বস্তু। বিচার সেখানে কল্পনা মাত্র। প্রতিকার  কিংবা প্রতিরোধ সবই যেন অহেতুক কল্পনা ছাড়া কিছুই না। 


পাসপোর্ট অফিস সংলগ্ন রাস্তার বেশিরভাগ দোকান মালিকরাই দালাল পেশার সাথে জড়িত। প্রথমবার পাসপোর্ট করতে আসা ব্যক্তিবিশেষই তাঁদের প্রধান টার্গেট। পাসপোর্ট করার নিয়ম না জানার অজ্ঞতা এর বড় একটি কারণ। এই অজ্ঞতার সুযোগ নিয়ে দালালরা হাতিয়ে নিচ্ছে অসহায় নিবৃত্ত প্রবাসীদের কষ্টে উপার্জিত অর্থ। এতে সহযোগিতা করছেন কিছু সংখ্যক পাসপোর্ট কর্মকর্তা-কর্মচারীরা। সরেজমিনে প্রশাসনের পর্যবেক্ষণ বা ভূমিকা নিরব দর্শকের ভূমিকা অবতীর্ণ হয়েছে।


দালাল কর্তৃক নির্ধারিত পাসপোর্ট ফি , 


প্রথমত সরকারি নিয়ম অনুসারে, ৪৮ পৃষ্টা দশ বছর মেয়াদী নির্ধারিত পাসপোর্ট ফি ৫,৭৫০ টাকা, ৬৪ পৃষ্ঠা দশ বছর মেয়াদী ফি ৮০৫০ টাকা। সেখানে একজন দালাল কর্তৃক পাসপোর্ট করানো হলে তাঁকে দিতে হয় ৪৮ পৃষ্ঠা দশ বছর মেয়াদীর জন্য ৯০০০-১০০০০ টাকা এবং ৬৪ পৃষ্ঠার দশ বছর মেয়াদীর জন্য ১১০০০-১২০০০ হাজার টাকা। 


প্রত্যক্ষদর্শীদের মতে, দালাল চক্রের মাধ্যমে পাসপোর্টের আবেদন করলে পাসপোর্ট অফিস কর্তৃক  কোনো প্রশ্নের সম্মুখীন হতে হয় না। বিশাল লাইনে দাঁড়াতে হয় না। এক কথায় জনদুর্ভোগের কথা এখানে আসবেই না। পাসপোর্ট আবেদন জমা দেয়ার কিছুক্ষণের মধ্যেই আবেদন গ্রহণ যোগ্যতা পায়। পাসপোর্ট আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র ব্যতীত অন্য কোনো কাগজপত্রের প্রয়োজন হয় না।


পুলিশ ভেরিফিকশনের কোনো প্রয়োজন হয় না। তদন্তের জন্য সংশ্লিষ্ট থানায় পাসপোর্ট আবেদনের যাচাই-বাছাই করানোর ঝামেলা হয় না। এক্ষেত্রে সহযোগিতা করেন খুদ পুলিশ কর্মকর্তা-কর্মচারীদের একাংশ। তাঁদের সাথে দালাল চক্রের আঁতাত রাত্রি নিশিতে সম্পন্ন হয়ে থাকে।


দালাল না ধরে পাসপোর্ট করার খেসারত,


পাসপোর্ট আবেদনগ্রহণকারীর পক্ষ থেকে অহরহ প্রশ্নের সম্মুখীন হতে হয়। চুন থেকে পান কঁষলেই আবেদন রিজেক্ট করে দেওয়া হয়। অপ্রয়োজনীয় কাগজ প্রদর্শন করতে হয়। না করলে আবেদন ফেরত দিয়ে দেওয়া হয়। সবার প্রথমে আবেদনপত্র জমা দেওয়ার পরও দালাল চক্রের কাজ আগে সম্পন্ন হয়। কাজের দীর্ঘসূত্রতা প্রত্যক্ষ হয়। পুলিশ তদন্তে পাসপোর্টকারীর বেগ পোহাতে হয়। সাথে বাঁহাতের ব্যপারটা সামাল দিতে হয়। সর্বশেষ, পাসপোর্ট ২১ কার্য দিবসে হাতে আসার কথা থাকলেও দীর্ঘ দু-তিন মাস পর্যন্ত অপেক্ষার প্রহর গুণতে হয়। যেই দুর্ভোগের অন্ত নেই।



Tag
আরও খবর






deshchitro-6a6d6af09497c-010826094136.webp
বিশ্ব স্কার্ফ দিবস

৫৬ দিন ২৩ ঘন্টা ৪৬ মিনিট আগে