নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

সেন্টমার্টিনে ১০২৮টি ডিম ছাড়ল ৮ কাছিম

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 06-02-2024 03:50:32 pm

প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে কাছিমের প্রজনন মৌসুমে দ্বীপে ডিম পাড়তে এসেছিল ৮ টি মা কাছিম। গেলো ৩ মাসে দ্বীপে ৮ টি অলিভ রিডলি প্রজাতির মা কাছিম ১০২৮ টি ডিম দিয়ে সাগরে ফিরেছে। তবে আশঙ্কার বিষয় হলো এ প্রজনন মৌসুমে মোট ৩ টি মা কাছিম মৃত পাওয়া গেছে।


দ্বীপের অন্যান্য জায়গার তুলনায় অপেক্ষাকৃত কম ট্যুরিস্ট এবং নির্জন জায়গা হওয়ায় সেন্ট মার্টিনের দক্ষিণ পশ্চিমের শীলবুনিয়া গোলার বীচ সংলগ্ন এলাকায় অধিকাংশ মা কাছিমগুলো ডিম ছাড়তে আসে। সেন্টমার্টিন পরিবেশ অধিদপ্তরের স্থাপিত কাছিম হ্যাচারিতে এ ডিমগুলো সংরক্ষণ করা হচ্ছে।


সেন্টমার্টিনে প্রথম অলিভ রিডলি প্রজাতির মা কাছিম ডিম ছাড়তে আসে ১০ নভেম্বর। সেদিন ১৫৯ টি ডিম দিয়ে সাগরে ফিরে মা কাছিম। পরবর্তীতে ৯ ডিসেম্বর ১১৬ টি, ৮ জানুয়ারি ১২১ টি, ২ ফেব্রুয়ারি ২ টি মা কাছিম যথাক্রমে ১০১, ১৪৫ টি, ৪ ফেব্রুয়ারি ২ টি মা কাছিম যথাক্রমে ১২৬, ১২৯ টি ডিম ছাড়ে।


৫ ফেব্রুয়ারি, সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সাইফুল ইসলাম।


তিনি বলেন, সেন্টমার্টিনে কাছিম ডিম ছাড়তে আসলে আমরা খবর পাওয়ার সাথে সাথে সেখানে গিয়ে ডিমগুলো সংগ্রহ করে হ্যাচারিতে সংরক্ষণ করি।


ডিম সংগ্রাহক তৈয়বুল্লাহ বলেন, এ মৌসুমে ৮ টি মা কাছিম ডিম ছাড়তে আসে। আমরা খবর পেয়ে সেগুলো নিরাপদে সংগ্রহ করি। সংগ্রহ করার পর হ্যাচারিতে রাখি।


ডিম সংগ্রাহক নুরুল হক বলেন, সেন্টমার্টিনে বেশি কুকুর থাকার কারণে মা কাছিম ঝুঁকিতে থাকে। তবে আমরা ডিম সংগ্রাহকেরা খবর পেলেই তাৎক্ষণিক খবরাখবর রাখি। তারপর আমরা ডিমগুলো সংগ্রহ করে থাকি।


সেন্টমার্টিনে সরেজমিনে পরিদর্শন করে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইন্সটিটিউটের (বোরি) জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, ইতোমধ্যে ১ টি গর্ত থেকে ১ টি বাচ্চা কাছিম ডিম ফুটে বের হয়ে এসেছে। ধারণা করা হচ্ছে আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে ওই গর্ত থেকে সব গুলো বাচ্চা বের হয়ে আসবে।


বাংলাদেশ সমুদ্র গবেষণা ইন্সটিটিউটের এই বিজ্ঞানী বলেন, আমাদের মহাপরিচালক স্যার সামুদ্রিক প্রাণবৈচিত্র সংরক্ষণের জন্য একটি টিম গঠন করেছে। টিমটি কক্সবাজার অঞ্চলে প্রাণ বৈচিত্র রক্ষায় কাজ করছে।


কাছিমের মৃত্যুর বিষয়ে এই বিজ্ঞানী বলেন, মা কাছিম ডিম দিয়ে সাগরে ফেরার সময় বাঁধাগ্রস্ত হয়ে বা এক্সিডেন্ট হয়ে মারা যাচ্ছে। গেলো শুক্রবারও কক্সবাজার সমুদ্র সৈকতের উত্তর সোনারপাড়া অংশে একটি মৃত কাছিম ভেসে আসে। কচ্ছপটি অলিভ রিডলে প্রজাতির। সেটিও ডিম দিয়ে সাগরে ফেরার সময় বাঁধাগ্রস্ত হয়ে বা এক্সিডেন্ট হয়ে মৃত্যু হয়। সেন্টমার্টিনে কুকুর অনেক বেশি, মৃত্যুর এটাও একটা কারণ হতে পারে।

আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ১৪ ঘন্টা ৫৬ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ১৮ ঘন্টা ৪৯ মিনিট আগে