ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ক্রিকেট-২০২৪, পবিপ্রবি কে বিশাল ব্যবধানে হারিয়ে জয়ী যবিপ্রবি


আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ক্রিকেট-২০২৪ এ নিজেদের প্রথম ম্যাচে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) নারী ক্রিকেট দল কে বিশাল ব্যবধানে হারিয়ে জয়ী যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) নারী ক্রিকেট দল।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুপুর ২টা ৩০ মিনিটে খেলা শুরু হয়। শুরুতে টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) নারী ক্রিকেট দল। 

দশ ওভারের খেলায় দুই উইকেট হারিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ৮৬ রান করে। এর বিপরীতে ৮৭ রানের টার্গেটে ব্যাটিং এ মাঠে নামে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) নারী ক্রিকেট দল। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পবিপ্রবি নারী ক্রিকেট দল।  নয় ওভার এক বলে (৯.১ ওভার) ৩১ রানে পবিপ্রবি'র নারী ক্রিকেট দলকে অলআউট করে সহজ জয় তুলে নেয় যবিপ্রবি'র নারী ক্রিকেট দল।

উক্ত খেলায় সর্বোচ্চ ২৭ রান সংগ্রহ করে অপরাজিত থাকেন যবিপ্রবি শিক্ষার্থী ও যবিপ্রবি নারী ক্রিকেট দলের সদস্য অরুন্ধতী রায়, ২০ রান করে দ্বিতীয় সর্বোচ্চ রান করেন যবিপ্রবি নারী ক্রিকেট দলের অধিনায়ক চৈতী। ৩ টি উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারীর খাতায় নাম লিখান যবিপ্রবি নারী ক্রিকেট দলের সদস্য শিউলি। একই দলের কোহিনূর ও মুক্তা ২ টি করে উইকেট তুলে নেন।


আরও খবর