ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরে 'পণ্যের সমস্যা ও সমাধান' অনুসন্ধানে অংশীজনদের নিয়ে সভা অনুষ্ঠিত


যশোর লাইট ইঞ্জিনিয়ারং সেক্টরে সর্বাধিক বিক্রিত পণ্যের যথাযথ 'মানোন্নয়ন ও ব্রান্ডিং' এর লক্ষ্যে পণ্যের বর্তমান সমস্যা ও সমাধান' অনুসন্ধানে অংশীদারদের নিয়ে এক পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ ফেব্রুয়ারী) সন্ধ্যায় যশোরের সিটি প্লাজাতে সুইস কন্টাক্টের অর্থায়নে প্রবৃদ্ধি প্রকল্পে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের আয়োজনে এ পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে যশোরের বিভিন্ন লাইট ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিকরা উপস্থিত ছিলেন। সভায় ফিডার কাটার মেশিনের গুনগত মানোন্নয়ন ও ব্রান্ডিংয়ের লক্ষ্যে 'সমস্যা ও সমাধান' অনুসন্ধানে বিস্তারিত আলোচনা করা হয়।

এবিষয়ে আইপিই বিভাগের সহকারী অধ্যাপক রাকেশ রায় বলেন, আমরা যশোর লাইট ইঞ্জিনিয়ারং সেক্টরে সর্বাধিক বিক্রিত পণ্যের ৬টি পণ্য নির্ধারণ করে এগুলোর যথাযথ 'মানোন্নয়ন ও ব্রান্ডিং' নিয়ে কাজ করছি। এরই ধারাবাহিকতায় নির্ধারিত পণ্যের বর্তমানে কি কি সমস্যা আছে এবং এ সমস্যা গুলো কিভাবে সমাধান করা যায় এবিষয়ে যশোরের বিভিন্ন লাইট ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিকদের সাথে আলোচনা করা হয়েছে, সে অনুযায়ী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। 

যবিপ্রবির আইপি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ.এস.এম মুজাহিদুল হকের সভাপতিত্বে সভা পরিচালনা করেন একই বিভাগের লেকচারার শোয়েব মোহাম্মদ। সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক ড. মোঃ মাহফুজুর রহমান, সহকারী অধ্যাপক রাকেশ রায়, BEIOA এর উর্ধ্বতন সহ-সভাপতি সিরাজ খান মিন্টু, প্রবৃদ্ধির ব্যবস্থাপক (ইমপ্লিমেন্টেশন) খালেদ শামস, মনিটরিং, রেজাল্ট অ্যান্ড মেজারমেন্ট অফিসার মুশফিকুর রহমান, প্রবৃদ্ধির প্রকল্প কর্মকর্তা এস.এম. রাহাত পারভেজ প্রমুখ।

আরও খবর