তিন দিন বন্ধ থাকবে হজ পোর্টাল ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইউরোপ থেকে ফেরত এলো ৩৫ বাংলাদেশি যমুনা ফিউচার পার্কে আজ জেমসের কনসার্ট বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান নালিতাবাড়ীর কৃষক সেন্টু হাজংয়ের ধান উদ্ভাবন সরেজমিনে পরিদর্শন করলেন শেরপুরের ডিসি ফরিদা ইয়াসমিন সংবাদ সম্মেলনে বিএনপি নেতার অভিযোগ 'শত্রুতার জেরে ছেলে-মেয়েকে স্বর্ণ চুরির মামলায় হয়রানি করা হচ্ছে' তেঁতুলিয়ায় থার্টিন হুসার্স ওপেন রোভার স্কাউট গ্রুপের জোটা-জোটি ক্যাম্প অনুষ্ঠিত। মিরসরাইয়ে পাহাড়ধসে সন্তানহারা পরিবারের পাশে বিএনপি নেতা ফজলুল মুরাদ, স্থাপন করলেন নলকূপ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার সারাদেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বদ্ধপরিকর-নুরুল আমিন এমপি রাজনৈতিক পরিচয়ে লুটপাট, সম্পদ দখল করতেই রতনকে হত্যা: কর্নেল বাতেন আদমদীঘিতে মাদক বেচা-কেনার অভিযোগ: হিজরাপট্টিতে এলাকাবাসীর অগ্নিসংযোগ আদমদীঘিতে বিএনপি নেতা মেম্বার প্রার্থীর পূজামন্ডপে আর্থিক সহায়তা ও গেঞ্জি বিতরণ আসন্ন ইউপি নির্বাচন ঘিরে কৃষ্ণনগরে জি এম রবিউল্যাহ বাহারের কর্মী সমাবেশ, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নোয়াখালীতে অটোরিকশা চালকের রহস্যজনক মৃত্যু শেরপুরের শ্রীবরদীতে খাল থেকে ড্রামে নারীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্ত শ্যামনগরে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় জেলা প্রশাসকের সাথে মতবিনিময় প্রটোকল ভেঙে জনগণের সঙ্গে মিশলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কচুয়ায় সাচারে শ্রী শ্রী শারদীয় দূর্গা পূজার মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শিক্ষামন্ত্রীর শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জয়পুরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি

অলিম্পিক বাছাইয়ে পৃথক ম্যাচে হারলো ব্রাজিল, আর্জেন্টিনা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 06-02-2024 08:13:03 am

বিশ্বকাপে তেমন ছন্দে না থাকলেও অলিম্পিকে দারুণ পারফর্ম করছে ব্রাজিল। শেষ দুই আসরেই স্বর্ণপদক জিতেছে ব্রাজিলিয়ানরা। এবার তাদের সামনে হ্যাটট্রিক আছে করার সুযোগ। তবে হ্যাটট্রিক তো পরের বিষয়, এবারের অলিম্পিকের মূল আসরে তারা খেলতে পারবে কিনা, সেটি নিয়েই তৈরি হয়েছে শঙ্কা।


অলিম্পিক বাছাইয়ের চূড়ান্ত পর্বের খেলায় প্যারাগুয়ের কাছে ১-০ গোলে হেরে গেছে ব্রাজিল অনূর্ধ্ব-২৩ দল। ফলে তারা অলিম্পিকের চূড়ান্ত পর্বে খেলতে পারবে কিনা, তা অনিশ্চিত হয়ে পড়েছে।


খেলতে নেমে ম্যাচের প্রথমার্ধের অতিরিক্ত সময়ে গোল হজম করে ব্রাজিল। সেই গোল শোধ করার প্রাণপণ চেষ্টা করেন ব্রাজিলের তরুণ এনড্রিক। শেষ পর্যন্ত আর পারেননি তিনি। শেষ পর্যন্ত হেরেই মাঠ ছড়েন ব্রাজিলিয়ান তরুণরা।


এই পর্বে অংশগ্রহণ করছে চার দল- ব্রাজিল, আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও ভেনিজুয়েলা। এর মধ্যে রাউন্ড রবিন (সবার সঙ্গে সবার খেলা) পদ্ধতিতে শীর্ষ দুই দল যাবে অলিম্পিকের চূড়ান্ত পর্বে।


বর্তমানে ব্রাজিল শীর্ষ দুই দলের বাইরে আছে। অপরদিকে ভেনিজুয়েলার বিপক্ষে শেষ মুহূর্তে গোল খেয়ে ২-২ ব্যবধানে ড্র করেছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দল। জিততে না পারলেও আলবিসেলেস্তারা আছে দ্বিতীয় স্থানে।


আর্জেন্টিনা-ভেনিজুয়ের ম্যাচে আত্মঘাতী গোল হয়েছে দুটি। একটি করেছে আর্জেন্টিনা। আরেকটি ভেনিজুয়েলা। প্রথমে নিজেদের জালে বল জড়িয়ে ১-০ তে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। আবার প্রতিপক্ষের আত্মঘাতী গোলেই ১-১ গোলে সমতায় ফেরে তারা।


এই ম্যাচের শেষে ৯ জনের দলে পরিণত হয় আর্জেন্টিনা। লালকার্ড দেখে ভেনিজুয়েলাও। শেষের নাটকীয়তায় অবশেষে ম্যাচ হেরে বসে আর্জেন্টিনা।


এরপর গোল করে আর্জেন্টিনাকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন থিয়াগো আলমাদা। সেই গোল ম্যাচের অতিরিক্ত সময়ের ৬ মিনিটে বিতর্কিত পেনাল্টিতে শোধ করে ভেনিজুয়েলা।


এই ভেনিজুয়েলার বিপক্ষেই আগামী ৮ ফেব্রুয়ারি পরের ম্যাচ খেলবে ব্রাজিল। আর প্যারাগুয়ের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। ১১ ফেব্রুয়ারি ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

আরও খবর


6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

৩৪ দিন ২৩ ঘন্টা ১৯ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

৩৮ দিন ৬ ঘন্টা ২৪ মিনিট আগে