শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান

বাসা-বাড়িসহ গত একবছরে ৫১টি অগ্নিকাণ্ড

চকরিয়া পৌরশহরে অবস্থিত অধিকাংশ মার্কেট গুলো অগ্নিকাণ্ডের ঝুঁকিতে রয়েছে । ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, অতি ঝুঁকিপূর্ণ এসব মার্কেটে পানির প্রাকৃতিক উৎস একেবারে কম,আগুন নেভানোর আধুনিক যন্ত্রপাতির সংযোজনও নগণ্য । মার্কেটগুলোতে পর্যাপ্ত অগ্নিনির্বাপক (ফায়ার এক্সটিংগুইশার) নেই। এ কারণে যেকোনো সময় আগুনে ধরে হতে পারে ব্যাপক প্রাণহানি। ফায়ার সার্ভিসের চকরিয়ার স্টেশন ইনচার্জ সেলিম উদ্দিন বলেন, আমরা নিয়মিত বলে আসছি জীবন ও সম্পদ রক্ষায় যথাযথ অগ্নিনির্বাপণ ব্যবস্থা থাকা উচিত ।


এছাড়া তালিকায় থাকা অধিকাংশ মার্কেট ও বাজারের গলি সরু। পানিও পাওয়া যায় না। ঘনবসতিপূর্ণ হওয়ায় এসব এলাকায় যন্ত্রপাতি নিয়ে দ্রুত পৌঁছানোও কঠিন। আমরা ব্যবসায়ীদের প্রায় সময়ই সচেতন করি। কিন্তু সচেতন হন না। কেউ হাজার টাকা দিয়ে একটি অগ্নিনির্বাপণ যন্ত্রও কেনেন না।


তার ওপর তারা অগ্নিনির্বাপণ আইন মতে, ফায়ার এক্সটিংগুইশার রাখেন না। একটি মার্কেটে যদি ১০০টি দোকানের মধ্যে ৩০ জনের কাছে ৫ কেজি ওজনের ফায়ার এক্সটিংগুইশার থাকে, তাহলেও বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া সম্ভব।


সরেজমিনে দেখা যায়, মার্কেটের সাথে লাগোয়া বিদ্যুৎ লাইন, ইন্টারনেট লাইন এবং টেলিফোনের লাইন রয়েছে এলোমেলোভাবে। দুর্ঘটনা ঘটলে অনেক মানুষের প্রাণহানি ঘটবে তা নিশ্চিত। ফায়ার সার্ভিস থেকে তাদের বারবার সতর্ক করে দিচ্ছে । কিছু স্থানে আগুন নেভানোর জন্য গাড়ি নিয়ে প্রবেশ করাও সম্ভব না।


ফায়ার সার্ভিস সূত্রে আরো জানা যায়, গত ২০২৩সালে চকরিয়া উপজেলায় ৫১টি অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে, যার মধ্যে ৩টি মার্কেটে। অবশিষ্ট অগ্নিকান্ডগুলো আবাসিক ভবন, দোকান, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান।


নগর পরিকল্পনাবিদ নোমান বলেন,প্রতিটি মার্কেট ও ভবনে অগ্নিনির্বাপণ ব্যবস্থা থাকা অত্যন্ত জরুরি। কোনো মার্কেটে আগুন লাগলে তা নির্বাপণ করার ব্যবস্থা নেই বললেই চলে। অনেক সময় বিল্ডিং কোড অনুসরণ না করে ভবন তৈরির কারণে ঘনঘন অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়।


স্থানীয়দের অভিমত, ভবন নির্মাণের অনুমতি দেয়ার সময় বিল্ডিং কোড অনুযায়ী সঠিক তদারকি হয় না, হলেও পরবর্তী আর মনিটরিং না থাকার কারণে এসব অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হচ্ছে।


চকরিয়া ব্যবসায়ী সমিতির সভাপতি রেজাউল হক সাওদাগর বলেন, আমরা এ ব্যাপারে মার্কেট মালিকদের সঙ্গে কথা বলেছি। ফায়ার সার্ভিসের অফিসাররাও এসে বলে গেছেন। কিছু মার্কেটে অগ্নিনির্বাপক সরঞ্জাম রাখলেও বেশিরভাগ মার্কেটে রাখছেনা । যাদের নাই তাদেরকে রাখার জন্য তাগিদ দেয়া হচ্ছে।


এই ব্যাপারে বক্তব্যের জন্য রবিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় চকরিয়া পৌরসভা প্রকৌশলীর কার্যালয়ে যোগাযোগ করতে গেলে প্রকৌশলীর সব কক্ষ তালাবদ্ধ দেখা যায়।

Tag
আরও খবর