দুর্ভোগ কমাতে মৌতলায় ২০ শয্যার হাসপাতাল চান এলাকাবাসী আরাফাত রহমান কোকোর স্মরণে কৃষ্ণনগরে জমজমাট ফুটবল টুর্নামেন্ট নাগেশ্বরীতে উপজেলা বিএনপির বিশেষ মতবিনিময় সভা: ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান শ্রীমঙ্গল প্রেসক্লাব পরিদর্শন ও ক্লাবের উন্নয়নে ৫০ হাজার টাকার অনুদান দিলেন প্রতিমন্ত্রী শাহে আলম পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধিতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই — প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফর, প্রস্তুতি নিচ্ছে দিল্লি পলাশের ডাঙ্গায় দীর্ঘ দুই বছর পর পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন নন্দীগ্রামে ডা. লিটনের প্রচেষ্টায় স্বাস্থ্যখাত ফিরে পেয়েছে নতুন গতি ইসলামপুর সদর ইউনিয়নে বিএনপি নেতা আবু সাইদের আগাম নির্বাচনী জনসভা আশাশুনির বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, জনভোগান্তি চরম ‎সুন্দরবনে বন্যপ্রাণী শিকার ও বনজ সম্পদ ধ্বংস হ্রাস: জীববৈচিত্র্য রক্ষায় বন বিভাগের নিবিড় পর্যবেক্ষণ শ্রীমঙ্গলে চুরি ও মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত জয়পুরহাটে ৬ শতাধিক সুবিধাবঞ্চিত নারী ও প্রতিবন্ধীর মাঝে গরু বিতরণ বেগমগঞ্জ বন কর্মকর্তা সামছু উদ্দিনের দুর্নীতির তদন্তে দুদক বরিশালের উন্নয়নে পাশে থাকতে চায় নেদারল্যান্ডস রাগ-অভিমান নয়, মানবিকতা ও সৌহার্দ্যই হোক সাংবাদিকতায় পথচলার শক্তি---প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। কমর আলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান নোয়াখালীতে জোড়া খুনের মামলায় একজনের ফাঁসি, দুজন খালাস সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, নোয়াখালীতে সাবেক সেনা-নৌ সদস্যসহ ৭ জন গ্রেপ্তার ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

অভয়নগরে দেয়াল কেটে স্বর্ণের দোকানে চুরি

যশোরের অভয়নগরে দেয়াল কেটে অপরুপা জুয়েলার্সে স্বর্ণের চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে উপজেলা নওয়াপাড়া পৌরসভার যশোর-খুলনা মহাসড়কে অবস্থিত নওয়াপাড়া বাজারের এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় ২ ভরি স্বর্ণ, ১২০ ভরি রুপা ও নগদ ৪৫ হাজার টাকাসহ প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন জুয়েলার্সের মালিক গোপাল অধিকারী।

অপরুপা জুয়েলার্সের স্বত্বাধিকারী গোপাল অধিকারী বলেন, শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে দোকান বন্ধ করে বাড়ি চলে যাই। শনিবার সকাল ৯টার দিকে দোকান খুলে ভেতরে ঢুকে দেখি সব কিছুই তছনছ হয়ে গেছে। আমার দোকানের সামনের একটি সিটি গোল্ডের দোকানের তালা ভেঙে আমার অপরুপা জুয়েলার্সের দেয়াল ভেঙে ২ ভরি স্বর্ণ ও ১২০ রুপাসহ নগদ ৪৫ হাজার টাকা ও সিটি ফুটেজের ডিভাইস নিয়ে গেছে। চোরের দল দোকানে লাগানো সিসি ক্যামেরা ভেঙে ফেলছে। তারা সিসি ক্যামেরার ভিভিআরটি নিয়ে গেছে। এবং নতুন একটি তালা লাগিয়ে দিয়ে যায়। থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

খবর পেয়ে শনিবার অভয়নগর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় অভয়নগর উপজেলা জুয়েলারি মালিক সমিতির সভাপতি ও রানি জুয়েলার্সের মালিক সুশীল কুমার ঘটনাস্থলে আসেন। গ্রামীন জুয়েলার্সের আবুল কালাম বলেন, নাইটগার্ড যদি ঠিকমতো ডিউটি করত। তাহলে চুরির ঘটনা ঘটতো না।

সৌরভ সিটি গোল্ডের মালিক টুটুল দত্ত বলেন, আমার দোকানের দুটি তালা ভেঙ্গে চোর চক্রের দলেরা প্রবেশ করে ক্যাশ বাক্স ভেঙ্গে ৮২০০ টাকা নিয়ে যায়। আমার ঘরের ভিতরে থাকা দেয়াল ভেঙ্গে অপরূপা জুয়েলার্স প্রবেশ করে সোনা, রুপা নিয়ে নতুন একটি তালা লাগিয়ে আমার দোকান বন্ধ করে চলে যায়। জুয়েলারি মালিক সমিতির সভাপতি সুশীল কুমার বলেন, নওয়াপাড়া বাজারের প্রাণকেন্দ্রে এই জুয়েলারি ব্যবসা প্রতিষ্ঠানটি। জুয়েলারি মালিক সমিতির পক্ষ থেকে এখানে নাইটগার্ড আছে। সিসিটিভি ফুটেছে দেখা গেছে তারা ৩ টা পর্যন্ত ডিউটি করেছে।সৌরভ সিটি গোল্ডের দুটি তালা ভেঙ্গে ড্রিল মেশিন দিয়ে দেয়াল ভেঙ্গে অপরূপা জুয়েলার্সের চুরি করার পর তারা অন্য একটি নতুন তালা লাগিয়ে দিয়ে পালিয়ে যায়। সারা রাত পুলিশ এই বাজারে ডিউটি করেন। অথচ এর মধ্যেই এই চুরির ঘটনা ঘটল। এর আগেও দুই বছর আগে বাজারে চুরি হয়েছে। তিনি পুলিশ প্রশাসনের কাছে দাবি জানান, বাজারটিতে পুলিশের টহল বাড়ানো এবং এ ঘটনাটির সাথে জড়িত চোরদের খুঁজে বের করে আইনের আওতায় আনার জন্য।

অভয়নগর থানার অফিসার ইনচার্জ এস এম আকিকুল ইসলাম বলেন, চুরির ঘটনায় বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে পুলিশ। নাইটগার্ড যদি ঠিক মতো ডিউটি করত তাহলে চুরির সমস্যাটা ঘটতো না। তিনি সব দোকানের সিসিটিভি ফুটেজ লাগানোর পরামর্শ দেন।


Tag
আরও খবর