শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান

সংবাদকর্মীদের প্রশিক্ষণের মধ্যদিয়ে শুরু পিআইজে’র যাত্রা

কক্সবাজারে শুরু হয়েছে সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে ১১ মাসব্যাপী সাপ্তাহিক কর্মশালা। যেখানে অংশ নিয়েছে কক্সবাজারের অনলাইন পোর্টালগুলোতে কাজ করা ২৬ জন নতুন সংবাদকর্মী।


সংবাদ বিষয়ক প্রশিক্ষণ ও গবেষণা প্রতিষ্ঠান ‘পিআইজে-কক্সবাজার’ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সংবাদকর্মীদের দক্ষতা উন্নয়নকে প্রধান লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছে তারা। বিশেষ করে যেকোনো ধরনের জাতিগত বিদ্বেষ, সামাজিক বৈষম্য যেন মফস্বলের সংবাদ মাধ্যম কর্তৃক প্রচারিত ও উৎসাহিত না হয়, সেক্ষেত্রে সচেতনতা তৈরি করতে ‘পিআইজে কাজ করবে।


এছাড়াও সংবাদ কর্মীদের মাঝে ‘জনস্বার্থ বিষয়ক সাংবাদিকতা’ বিষয়ে সম্যক ধারণা তৈরির জন্য কাজ করবে পিআইজে. এমন উদ্দেশ্য নিয়ে কক্সবাজারের তরুণ ২৬ সংবাদকর্মীদের নিয়ে ১১ মাস ব্যাপী সাপ্তাহিক কর্মশালা শুরু করা হয়েছে।


কর্মশালায় উপরোক্ত বিষয়গুলোকে মূল হিসেবে রেখে ধারণা দেয়া হবে- অপরাধ, অনুসন্ধান, শরণার্থী, পরিবেশ, জলবায়ু পরিবর্তন, সুনীল অর্থনীতি, সীমান্ত, অনিয়ম-দুর্নীতিসহ নানান বিষয়ে।


যেখানে বাংলাদেশের খ্যাতনামা সাংবাদিক, আইন ও গণমাধ্যম বিষয়ের শিক্ষক এবং বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞরা কর্মাশালা নেবেন।


দক্ষতা বৃদ্ধির জন্য কর্মশালা চলাকালীন সময়কালে সংবাদ উপস্থাপনের ধরন, উচ্চারণ, মননশীলতা বিকাশে চলচ্চিত্র প্রদর্শনীর মতো সেশনও সংযুক্ত রাখা হয়েছে।


পিআইজে একটি সম্পূর্ণ অলাভজনক ভাবে সংবাদ বিষয়ক প্রশিক্ষণ ও গবেষণা প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে বলে জানান উদ্যোক্তারা।

Tag
আরও খবর