শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান

টেকনাফে বিএনপি নেতা সিদ্দিকের হাত কাটা মামলার আসামী গ্রেফতার

টেকনাফে বিএনপি নেতা সিদ্দিকের হাত কাটা মামলার পলাতক আসামী নুরুল হক (৩৮) কে আটক করেছে পুলিশ। সে উক্ত মামলার (টেকনাফ থানার মামলা নং ৬৮/২০২২) নাম্বার আসামী বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার সকালে পৌরসভার টিএন্ডটি রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার নুরুল হক সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকার মৃত মোজাহের মিয়ার ছেলে।


টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওসমান গণি সংবাদের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, গ্রেফতারী পরোয়ানার ভিত্তিতে আসামী নুরুল হক কে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন হয়েছে।



তার নামে টেকনাফ সহ দেশের বিভিন্ন থানায় মাদক সহ বেশ কয়েকটি মামলা রয়েছে।



মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৬ নভেম্বর প্রকাশ্যে টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে এনামুল হকের নেতৃত্বে বিএনপি নেতা সিদ্দিকের দুই হাত কর্তন করে সন্ত্রাসীরা।


ঘটনার পর দিন সিদ্দিকের ছেলে রাশেদুল আলম বাদী হয়ে এনামুল হককে প্রধান আসামী করে গ্রেফতার নুরুল হক সহ ১১ জনের বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা দায়ের করেন ।


এই মামলার দুই, তিন ও চার নাম্বার আসামী তিন সহোদর শাহাবউদ্দিন শাফু, নুরুল হক ও চান মিয়া বর্তমানে কারাগারে রয়েছে। তবে মামলার প্রধান আসামী এনামুল হক পলাতক রয়েছে।


এছাড়া এই মামলার ৫ নং আসামী শামসুল হক গ্রেফতার হয়ে জামিনের পর পলাতক হয়ে যায়।

Tag
আরও খবর