লালপুরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা

ইজতেমায় যানজটের আশঙ্কা, বিমানযাত্রীদের আগেই রওনা হওয়ার নির্দেশ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 02-02-2024 03:00:13 am

বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হচ্ছে শুক্রবার (২ ফেব্রুয়ারি)। বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এই গণজমায়েত।


এদিন অনেক ধর্মপ্রাণ মুসলমান বিমানবন্দর এলাকা দিয়ে বিমানবন্দরে তুরাগ পাড়ে ইজতেমায় যাবেন। সড়কে যানজটের আশঙ্কায় আকাশপথের যাত্রীদের বাসা থেকে আগেভাগে বের হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।


বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দেশের এয়ারলাইনসগুলো তাদের যাত্রীদের খুদেবার্তা ও ইমেইলের মাধ্যমে এ তথ্য জানায়।


বার্তায় বলা হয়েছে, ‘২ ফেব্রুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব ইজতেমার কারণে সড়কে তীব্র যানজটের আশঙ্কা রয়েছে। সবাইকে বাসা থেকে বিমানবন্দরের উদ্দেশে আগেই রওনা হওয়ার অনুরোধ জানানো হচ্ছে।’


শুক্রবার ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হবে দেশের বৃহত্তম জুমার নামাজ। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমার প্রথম পর্ব। এ পর্বে অংশ নিচ্ছেন মাওলানা জোবায়েরের অনুসারীরা।


এরপর চার দিন বিরতি দিয়ে ৯ ফেব্রুয়ারি থেকে আবার শুরু হবে ইজতেমা। ১১ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২য় পর্ব। ওই পর্বে অংশ নেবেন মাওলানা সাদের অনুসারীরা।

Tag
আরও খবর







6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

১ দিন ১৫ ঘন্টা ১৫ মিনিট আগে