পলাশে খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন পালিত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উলিপুরে খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন পালিত ঝিনাইগাতীতে আদিবাসী যুবকদের জীবন গঠন ও নেতৃত্ব বিকাশে যুব সেমিনার "দারুল আরকাম দাখিল মাদরাসা" কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ নিয়ামতপুর উপজেলা মডেল প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদের তীরে নির্মাণাধীন নদী-বন্দর প্রকল্পে" নিন্মমানের ও খারাপ পাথর ব্যবহারের অভিযোগ উঠেছে বৃহস্পতিবারে নতুন ব্রিজে দক্ষিণ চট্টগ্রামের যাত্রীদের ‘ভাড়া-ভোগান্তি’ বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভা পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ গ্রেপ্তার ৫ জন জয়পুরহাটের ক্ষেতলালে চোর সন্দেহে দুই যুবককে নির্যাতন, নিহত ১ পবিপ্রবিতে ইংলিশ, ক্যারিয়ার ও স্টাডি অ্যাব্রড বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎সুন্দরবনে হরিণ শিকারের মহোৎসব: ৪৫ কেজি মাংসসহ আটক ২ পাচারকারী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ দুর্ভোগ কমাতে মৌতলায় ২০ শয্যার হাসপাতাল চান এলাকাবাসী আরাফাত রহমান কোকোর স্মরণে কৃষ্ণনগরে জমজমাট ফুটবল টুর্নামেন্ট নাগেশ্বরীতে উপজেলা বিএনপির বিশেষ মতবিনিময় সভা: ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান শ্রীমঙ্গল প্রেসক্লাব পরিদর্শন ও ক্লাবের উন্নয়নে ৫০ হাজার টাকার অনুদান দিলেন প্রতিমন্ত্রী শাহে আলম পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধিতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই — প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফর, প্রস্তুতি নিচ্ছে দিল্লি পলাশের ডাঙ্গায় দীর্ঘ দুই বছর পর পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন

নওয়াপাড়ায় ৩ ক্লিনিকে অভিযান ১ লক্ষ ৫৫ হাজার টাকা জরিমানা


যশোরের অভয়নগর উপজেলার তিনটি ক্লিনিককে ১লাখ ৫৫ হাজার টাকা অর্থদন্ড করেছেন ভ্রাম্যমাণ অদালত। বুধবার (৩১ জানুয়ারি)  দিনব্যাপী উপজেলার বিভিন্ন ক্লিনিকে অভিযান চালায় র‌্যাব ও উপজেলা প্রশাসনের দু’টি দল।


এসময়, নওয়াপাড়ার ফাতেমা (প্রা:) ক্লিনিকে অভিযান চালিয়ে ১লাখ টাকা জরিমানা করা হয়। পরে এলবি হাসপাতালে ৫ হাজার টাকা, আরোগ্য সদন (প্রা:) হাসপাতালকে ৫০হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযান চলাকালে উপস্থিত ছিলেন, অভয়নগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান, র‌্যাব-৬এর এএসপি মো. ফয়সাল তানভীর, অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. আলীমুর রাজিব।




অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান ও র‌্যাব-৬ এর এএসপি মো. ফয়সাল তানভীর জানান, আজ দিনব্যাপী মেডিকেল প্র্যাকটিশিয়ান ও ভোক্তা সংস্কার আইনে তিনটি ক্লিনিকে অভিযান চালিয়ে ১লাখ ৫৫হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।অভিযানের কথা শুনে একটি  ডায়াগনস্টি মূল সেন্টারের গেটে তালা লাগিয়ে কর্মকর্তারা পালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।


উল্লেখ্য যে,গত (২৩ জানুয়ারি) সকাল থেকে দিনভর  নওয়াপাড়া ক্লিনিকপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত আকস্মিক এ অভিযান পরিচালনা  করে ৩ ক্লিনিককে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা ও একটি ক্লিনিককে সীলগালা করা হয়েছিল।


Tag
আরও খবর