হালুয়াঘাটে ‘জৈব কৃষি বিষয়ক’ ফলো-আপ প্রশিক্ষণ অনুষ্ঠিত একশ’ পৌরসভা-উপজেলায় প্রার্থী দিল এনসিপি কুড়িগ্রামে বিশ্ব মা দিবস ২০২৬ উপলক্ষে মানবাধিকার ও জনকল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি পালন। ইবনে সিনা ট্রাস্ট ও মাছরাঙ্গা কমিউনিকেশনের কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত ধামরাইয়ে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা দুর্গাপুরে কালবৈশাখী গাছ ভেঙে ঘর তছনছ। অল্পের জন্য রক্ষা পেলেন বৃদ্ধা বেগমগঞ্জ সাব রেজিষ্ট্রি অফিসে চুরির হিড়িক মায়ের আঁচলই শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়... শান্তিগঞ্জে ধানবোঝাই ট্রলির ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের নোয়াখালীতে গ্যারেজে চলছিল চোরাই অটোরিকশা বেচাকেনা, গ্রেপ্তার ৫ কৃষি জমির মাটি কেটে ইট ভাটায় বিক্রি, ফসল উৎপাদন ব্যহত হওয়ার আশঙ্কা সুবিপ্রবি-মাউন্ট এডোরার স্বাস্থ্যসেবা চুক্তি পুলিশ উদ্ধার করল সামিরের ঝুলন্ত লাশ আসন্ন বাঘারপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে এনসিপির মনোনয়ন পেলেন ইয়াহিয়া জিসান তরুণ প্রজন্মকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী মধ্যপ্রাচ্যের মার্কিন স্থাপনা-জাহাজে হামলার হুমকি ইরানের শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বিশ্ব মা দিবসে সাংবাদিক জামাল কাড়ালের মায়ের রোগমুক্তি কামনা কালিগঞ্জ প্রেসক্লাবে নিহত পরিবারের সংবাদ সম্মেলন নলতায় ডেয়ারি কারখানায় গভীর রাতে হামলার অভিযোগ

মির্জাগঞ্জ উপজেলা স্টুডেন্ট ওয়েবের উদ্যোগে বার্ষিক বনভোজনের আয়োজন

ফাইল ছবি

ঢাকাস্থ মির্জাগঞ্জ উপজেলা স্টুডেন্টস ওয়েব’র এবারের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হবে আগামী ২৩ ফেব্রুয়ারি। বিশেষ এই আয়োজন সুষ্ঠুভাবে সম্পাদন করতে ইতিমধ্যেই প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করেছে সংগঠনটি।




শিক্ষার্থীদের মাধ্যমে পরিচালিত এ সংগঠনটির নেতারা জানান, আগামী ২রা ফেব্রুয়ারি থেকে বনভোজনের টিকিট বিক্রির রেজিস্ট্রেশন শুরু হবে। প্রতিবছরের ন্যায় সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দসহ উপজেলার সর্বস্তরের জনগণ নির্ধারিত ফি দিয়ে এতে অংশগ্রহণ করতে পারবে। তাই এবারের বার্ষিক বনভোজনে ৩-৪ শত লোকের অংশগ্রহণের আশা করছেন আয়োজক কমিটির সদস্যরা। ঢাকার অদূরে সাভারের ইডেন গার্ডেন রিসোর্টে বনভোজন স্পট নির্ধারণ করা হয়েছে। প্রতিজনের রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে সিনিয়র ১০০০ শিক্ষার্থী ৫০০ ও শিশু ৫০০ টাকা। আগামী ১৫ ই ফেব্রুয়ারি পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে। রেজিষ্ট্রেশন ও অন্যান্য সকল তথ্যের জন্য এই (০১৯২১৩৭২০৮৫) নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে।


বনভোজনে ডেলিগেটদের আনন্দ দ্বিগুণ করতে লাইভ মিউজিক, রাফেল ড্র, সুইমিং ও খেলাধুলা সহ নানা আয়োজন করেছে সগঠনটি। 


এ ব্যাপারে সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক মোঃ রাজু হাওলাদার বলেন, ‘প্রতি বছরের চেয়ে এবার আমরা বড় আকারে বার্ষিক বনভোজনের প্রস্তুতি নিচ্ছি। ইতোমধ্যে দিনক্ষণ, সময় ও স্থান নির্ধারণ করা হয়েছে। আমাদের সংগঠনের সদস্যরা কঠোর পরিশ্রম করছেন বার্ষিক বনভোজন বাস্তবায়ন করতে। এ বছর উপজেলার সর্বস্তরের মানুষ বনভোজনের অংশগ্রহণ করতে পারবে। তাই আশা করি অন্যান্য বারের মতো এবারের বনভোজনও সবার কাছে উপভোগ্য ও দীর্ঘদিন পর মির্জাগঞ্জ বাসীর মিলনমেলায় পরিনত হবে। আর আমরা সবাই মিলে সুষ্ঠুভাবে বনভোজনের সব কার্যক্রম সম্পন্ন করতে পারব ইনশাআল্লাহ।’

আরও খবর