শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান

কক্সবাজারে ভাড়া বাড়ি থেকে টিসিবির পণ্য উদ্ধার

কক্সবাজারে একটি ভাড়া বাড়ি থেকে ১৯ কার্টুন টিসিবি সয়াবিন তৈল উদ্ধার করেছে র‍্যাব।


৩১ জানুয়ারি দিবাগত রাত ১ টায় গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলা সহকারী কমিশনার আরিফুল্লাহ্ নিজামী’র নেতৃত্বে পৌরসভার ৫ নং ওয়ার্ড রুমালিয়ার ছড়ার একটি ভাড়া বাড়িতে র‍্যাব সহ অভিযান পরিচালনা করে ১৯ কার্টুন সয়াবিল তেল উদ্ধার করা হয়।



সহকারী কমিশনার (ভূমি) আরিফুল্লাহ নিজামী জানান, ভাড়া বাড়ি থেকে উদ্ধারকৃত এই তেল যদি টিসিবি’র ডিলারকে সরবরাহকৃত তেলের সাথে মিল পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


জানা যায়, কক্সবাজার সদরের “ঝর্ণা ষ্টোর” নামে টিসিবি এক ডিলারকে ৪ হাজার ৭শ ১৬ লিটার তেল ও ডাল সাধারণ মানুষকে সরবরাহ করার উদ্দেশ্যে সরকারি গুদাম থেকে সরবরাহ করা হয়।


নিয়ম অনুযায়ী একজন টিসিবি’র ডিলার যে টিসিবি’র পণ্য সরবরাহ করেন সেটি কোন বাসা বাড়ি বা অনির্দিষ্ট কোন জায়গায় গুদাম জাত করতে পারেন না। কিন্তু কক্সবাজার সদরের “ঝর্ণা ষ্টোর” নামে এই ডিলার তার নির্দিষ্ট স্থানে পণ্য গুদামজাত না করে ভাড়া বাড়িতে অবৈধ ভাবে গুদামজাত করেছেন এবং সেখান থেকে অবৈধভাবে শহরের খুচরা দোকান গুলোতে এই তেল বিক্রি করে আসছেন বলে অভিযোগ এই ডিলারের বিরুদ্ধে।


Tag
আরও খবর